শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বরুণের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোহিত, কী জবাব দিলেন রহস্য স্পিনার?

Sampurna Chakraborty | ০৩ মার্চ ২০২৫ ১৫ : ৫৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: 'কেকেআর কানেকশন' এ কিউয়িদের বিরুদ্ধে বাজিমাত করেছে ভারত। বরুণ চক্রবর্তীকে এনে মোক্ষম চাল চালেন‌ গৌতম গম্ভীর। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়ার পর, বেশ কয়েকটি রহস্য উদঘাটন করেন রহস্য স্পিনার। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে রোহিত শর্মা বলেছিলেন, নেটে বরুণের বোলিংয়ে কোনও বৈচিত্র নেই। তাঁদের একই ধরনের বল করেন। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময় পাঁচ উইকেট তুলে নেওয়ার পর অধিনায়কের অভিযোগের জবাব দেব। বরুণ বলেন, 'টি -২০ তে অন্যভাবে ওভার সাজাই। প্রত্যেক বলের সিকোয়েন্স আলাদা। একদিনের ক্রিকেটেও আলাদা। সেই কারণেই হয়তো ওদের মনে হয়, আমার বোলিংয়ে বৈচিত্র নেই। তবে আমি বিভিন্ন ধরনের বল করি। বোলিংয়ে বৈচিত্র আনি।' 

রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বরুণের সম্পর্ক ভাল। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দিন্ডিগুল ড্রাগনসদের হয়ে খেলতেন দু'জনেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচের আগে অশ্বিন জানিয়েছিলেন, হর্ষিত রানার জায়গায় দলে ফিরবেন বরুণ চক্রবর্তী। তাঁর ভবিষ্যদ্বাণী মিলে যায়। ৪২ রানে ৫ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতানোর পর কেকেআরের রহস্য স্পিনার জানান, অশ্বিনের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক। প্রয়োজনে তারকা স্পিনারের থেকে পরামর্শ নেন। এই প্রসঙ্গে বরুণ বলেন, 'তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চলাকালীন আমি ওর সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। আমি ওর দলের হয়ে খেলি। সেই সময় ওর সঙ্গে কথা হয়। ও আমার শুভাকাঙ্ক্ষী।' 

দুবাইয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বরুণ। আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে সেবারও বিশ্বকাপের দলে সুযোগ পান। কিন্তু ফ্লপ হন। সেই ভয় মনের মধ্যে ছিল। জানান, বল করতে আসার সময়, কিছুটা ঘাবড়েই ছিলেন বরুণ। অতীতের স্মৃতি তাড়া করছিল। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়ার মতো সিনিয়ররা তাঁকে মন শান্ত রাখার পরামর্শ দেন। বরুণ বলেন, 'প্রথম স্পেলের আগে কিছুটা নার্ভাস ছিলাম। দুবাইয়ের এই মাঠে তিন বছর আগে যা হয়েছিল, সেগুলো আমার মনের মধ্যে ঘুরছিল। আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। তবে বিরাট ভাই, রোহিত এবং হার্দিক একনাগাড়ে আমাকে মনোবল জোগায়। শান্ত থাকার পরামর্শ দেয়। ওরা বারবার এসে আমার সঙ্গে কথা বলছিল। সেটা সাহায্য করেছে।' ২০২১ বিশ্বকাপে এই মাঠেই চোখের জল ফেলতে হয়েছিল বরুণকে। তিন বছর পর এই মাঠেই সিংহগর্জনে প্রত্যাবর্তন। একেই বোধহয় বলে ভাগ্যের পরিহাস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া