শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০২ মার্চ ২০২৫ ০৪ : ৩৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: মরুশহরে বর্ষালেন বরুণ চক্রবর্তী! কিউয়িদের মাটি ধরিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মারও কি মাথাব্যথার কারণ হয়ে উঠলেন না এই রহস্য স্পিনার?
উঠলেন তো বেটই! নইলে ম্যাচ জেতার পরে রোহিত কেন একথা বলবেন!
চ্যাম্পিয়ন্স ট্রফির তিন-তিনটি ম্যাচ খেলে ফেলল ভারত। তিনটি ম্যাচেই জিতল টিম ইন্ডিয়া। গ্রুপেরও সেরা হল ভারত। হর্ষিত রানার জায়গায় প্রথম একাদশে এদিন জায়গা পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় অনেকেই গুরু গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে ক্ষিপ্ত ছিলেন। এক নাইট তারকার পরিবর্তে আরও এক নাইট তারকা কেন? এমন প্রশ্নের উত্তর খুঁজছিল সোশ্যাল মিডিয়া। অর্শদীপ সিংয়ের জন্য তদ্বির করছিলেন ভক্তরা।
বরুণ চক্রবর্তী পাচ উইকেট নিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন। বুঝিয়ে দিলেন আইপিএলের পৃথিবীতেই তিনি শুধু ম্যাচ উইনার নন। তিনি আন্তর্জাতিক ম্যাচেরও ফলাফল গড়ে দিতে পারেন।
দিনান্তে রোহিত বললেন, ''বরুণ বৈচিত্র্য নিয়ে এসেছে, এই বিষয়ে কোনও সন্দেহই নেই। বরুণ কী করে, সেটাই আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু বরুণ প্রমাণ করে দিল ও অনেক কিছু দিতে পারে।''
এদিন চার স্পিনার নিয়ে ভারত খেলতে নামায় অনেকেই ভ্রু কুঞ্চিত হয়েছিল। কিন্তু দিনের শেষে খেটে যায় ভারতের এহেন সিদ্ধান্ত। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ভারত। শেষ চারের এই লড়াইয়ের আগে ভারতের টিম ম্যানেজমেন্টের মাথাব্যথা হল বরুণকে নিয়ে। অজিদের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? রোহিত বললেন, ''পরের ম্যাচে দল নির্বাচনের আগে আমাদের ভাবতে হবে। বলতে পারেন মাথাব্যথা বাড়ল আমাদের। তবে আজ বরুণ দুর্দান্ত বল করেছে। ওর বল ভাল করে কেউ বুঝতেই পারেনি।''
রোহিতের বক্তব্যের আগে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেছিলেন, ''বরুণ সেমিফাইনালের জন্য নিজের জায়গা পাকা করে ফেলল। ভারতের থিঙ্ক ট্যাঙ্কের মাথাব্যথা বেড়ে গেল কয়েকগুণ।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি