বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মার্চ ২০২৫ ০০ : ৫৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ভরা বসন্তে টলিপাড়ায় দারুণ সুখবর! মা হলেন জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল-ফ্যাশন ডিজাইনার রোজা পারমিতা দে। স্বামী ইন্দ্রনীল রায় ও তাঁর পরিবারে যে একজন নতুন সদস্যের আগমন হয়েছে, সেকথা নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন অনীক দত্তের ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির এই অভিনেত্রী। ২০২০ সালে ছোটবেলার বন্ধু ইন্দ্রনীল রায়ের সঙ্গে বিয়ে করেন রোজা। দাম্পত্যের চার বছর পর রোজা ও ইন্দ্রনীলের জীবনে এল নতুন সদস্য। অভিনেত্রী জানিয়েছেন, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
সমাজমাধ্যমে অভিনেত্রীর পোস্ট করা সাদা-কালো সেই ছবিতে দেখা যাচ্ছে স্বামী ইন্দ্রনীলের গলা জড়িয়ে দাঁড়িয়ে রোজা, যদি হাগিং পোশাকে স্পষ্ট স্ফীতদোর। এবং অভিনেত্রীকেও দু'হাতে পরম আদরে জড়িয়ে ধরে রেখেছেন তাঁর স্বামী। ছবির সঙ্গে পোস্টে রোজা জানিয়েছেন যে শিশু ও তাঁর মা দু'জনেই সুস্থ আছে, ভাল আছে। পাশাপাশি শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে আন্তরিক কৃতজ্ঞতা জানতেও ভোলেননি তিনি।
গত বছর অর্থাৎ ২০২৩-এর শেষেই জানা গিয়েছিল অন্তঃসত্ত্বা রোজা। সোশ্যাল মিডিয়ায় সাধের অনুষ্ঠানের ছবি পোস্ট করে তিনি প্রথমবার জানিয়েছিলেন যে মা হতে চলেছেন তিনি। রোজার এই ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিল নেটপাড়া। সাধের অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ঘিয়ে ও লাল পাড়ের শাড়ি, সঙ্গে সোনার গয়না, হালকা মেকআপ, সিঁথিতে সিঁদুর ও লাল টিপ। হাতে আলতা পরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সামনে সাজানো প্রচুর খাবার। একেবারে ঘরোয়াভাবেই সাধের অনুষ্ঠান সারেন রোজা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ইন্দ্রনীল রায়।
পেশায় মডেল হলেও কয়েক বছরে রোজা পারমিতা টলিপাড়ার চেনা মুখ হয়ে গিয়েছেন। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। রোজা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসাবেই পরে রিচালক রাজ চক্রবর্তীর 'কাটমুণ্ডু' ছবিতে ডেবিউ করেন তিনি। এরপর অনীক দত্তের 'ভবিষ্যতের ভূত', কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'ককপিট' অনিকেত চট্টোপাধ্যায় এর 'হইচই আনলিমিটেড'- এর মত একাধিক ছবিতে কাজ করেছেন রোজা। হইচই সিরিজে 'পর্ণশবরীর শাপ'-এ তাঁর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি