শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

India vs New Zealand Champions Trophy 2025: Fans fume over India's selection call vs New Zealand

খেলা | ডাগ আউটই জায়গা হয়ে গেল অর্শদীপের! সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে গুরু গম্ভীর

KM | ০২ মার্চ ২০২৫ ২৩ : ৫৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচ খেলে ফেলল ভারত। অথচ অর্শদীপ সিংয়ের জায়গা হল না দলে। 

অনেকেই ধরে নিয়েছিলেন, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ সামিকে বিশ্রাম দিয়ে অর্শদীপ সিংকে খেলানো হবে। 

কিন্তু আসল সময়ে দেখা গেল অর্শদীপের জায়গা সেই ডাগ আউট। কিউয়িদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে এসেছেন বরুণ চক্রবর্তী। হর্ষিত রানার জায়গায় তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। 

ভরাতের টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ক্রিকেটভক্তরা। 

সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এক ভক্ত লিখেছেন, ''চার স্পিনার নিয়ে খেলছে ভারত। জাদেজা, অক্ষর, কুলদীপ এবং বরুণ। এই টুর্নামেন্টে এখনও একটা ম্যাচও পেল না অর্শদীপ।''

আরেক ভক্ত লিখেছেন, ''এক কেকেআর তারকার পরিবর্তে আরেক কেকেআর তারকা। তবুও অর্শদীপ সুযোগ পেল না। লজ্জার ব্যাপার গৌতম গম্ভীর।'' 

সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ''ভেবেছিলাম সামিকে বিশ্রাম দেওয়া হবে। অর্শদীপকে সুযোগ দেওয়া হবে। নক আউটের আগে সামির সেরা ফর্মে ফেরা দরকার।''

আরেক ভারত সমর্থক লিখেছেন, ''সামির চোট রয়েছে। ওর পরিবর্তে অর্শদীপকে খেলানো যেত। নক আউটে দ্বিতীয় একজন সিমারের দরকার। কিন্তু আরেক কেকেআর প্লেয়ার সুযোগ পেয়ে গেল।'' 

ম্যাচের আগে জাহির খানও কিন্তু অর্শদীপের কথা বলেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সামির পা অস্বস্তি বাড়িয়েছিল। নক আউটের আগে অর্শদীপকে একবার দেখে নেওয়ার পক্ষে ছিলেন অনেকেই। কিন্তু টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা অন্য। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া