বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মার্চ ২০২৫ ২৩ : ৩২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: অভিনেতা হিসাবে তো বটেই, মানুষ হিসাবেও আর মাধবনের বিষয়ে সাধারণত প্রশংসাই ভেসে আসে দর্শক ও তাঁর অনুরাগীদের তরফে। মাঝে মাঝেই তাঁর ছবি ঘিরে ডানা মেলে বিতর্ক, কিন্তু সেসব তিনি নিজের হাতেই সামলান। এবং অত্যন্ত নিপুণভাবে। তবে এবার প্রশ্ন উঠল অভিনেতা-পরিচালকের স্বভাবচরিত্র নিয়ে! গত কয়েকদিন ধরেই নেটপাড়ায় এই 'থ্রি ইডিয়টস' ছবির অভিনেতার বিরুদ্ধে একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছিল। কী সেটি? না, প্রায় মধ্যে পঞ্চাশ ছুঁয়ে ফেলা মাধবন নাকি সময় পেলেই ইনস্টাগ্রামে লুকিয়ে যুবতী মেয়েদেরকে টেক্সট করেন। চুমুর ইমোজি পেলে তারও জবাব সানন্দে দেন। এবার এই বিষয়ে নীরবতা ভাঙলেন খোদ মাধবন।
অভিনেতার কথায়, " আমি একজন পরিচিত অভিনেতা। প্রচুর মানুষ সমাজমাধ্যমে আমাকে ব্যক্তিগতভাবে টেক্সট করেন। তার মধ্যে ইনস্টাগ্রাম-ও রয়েছে। কিছুদিন আগে দেখলে এক যুবতী মেয়ে আমাকে বার্তা পাঠিয়েছেন -' আমি আপনার অমুক ছবিটি দেখলাম। আমার ভীষণ ভাল লেগেছে। আপনার অভিনয় আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। আর আপনি যে আমাকে প্রেরণা দেন, ভাবলাম সেটাও এই ফাঁকে জানিয়ে রাখি...' এইসব লিখে ওই যুবতী বাক্যের শেষে একগাদা হৃদয় ও চুম্বনের চিহ্ন জুড়ে দিলেন। "
"এবার আসি আসল ব্যাপারে। যখন কোনও অনুরাগী তাঁর সময় বের করে আমাকে এত যত্ন করে বার্তা পাঠাচ্ছেন, আমারও উচিত তাঁকে জবাব দেওয়া। সেই ভাবনা থেকেই অনুরাগীদের উদ্দেশ্যে আমার জবাব সাধারণত থাকে, 'অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।' এক্ষেত্রেও তাই ছিল। এবার ওই যুবতী করলেন কী ওঁর পাঠানোর বার্তার সঙ্গে আমার বার্তার স্ক্রিনশট নিয়ে সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে দিলেন। এবার নেটিজেনদের সেই ছবি দেখে মনে হল, আরে! মাধবনকে এক যুবতী চুমু পাঠিয়েছে আর মাধবন তার জবাব-ও দিয়েছে। বাহ্! এইবার শুরু হয়ে গেল...কী করে সবাইকে বোঝাই আমি ওই বার্তাটির জবাব দিয়েছি, চুমুর পাল্টা জবাব নয়।" খানিক থেমে নিজের কথাশেষে মাধবন সংযোজন করেন, "...আজ না হয় এসবে আমার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তাঁদের কথা একবার ভাবুন যাঁদের আমার মতো অভিজ্ঞতা নেই এসব পরিস্থিতি সামলানোর, তাঁদের কী হাল হয় এসব শুনে?"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি