বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Javed Akhtar reveals his plans after Kangana Ranaut settle Legal Dispute with him

বিনোদন | কঙ্গনার অধ্যায় শেষ, এবার কার বিরুদ্ধে মানহানির মামলা করবেন? খুল্লম খুল্লা জাভেদ!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মার্চ ২০২৫ ২৩ : ০৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দিন কয়েক আগেই নিজেদের মধ্যে দীর্ঘ বছর ধরে চলতে থাকা ঝামেলা মিটিয়ে নিলেন জাভেদ আখতার এবং কঙ্গনা রানাওয়াত। দীর্ঘ বছর ধরে চলে আসা মানহানির মামলার নিষ্পত্তি করে নিয়েছেন তাঁরা। সমঝোতায় পৌঁছনোর পর সেই খবর ফলাও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন বলিপাড়ার এই অভিনেত্রী-সাংসদ। সঙ্গে জুড়েছেন জাভেদ আখতারের সঙ্গে নিজের হাসিমুখের ছবিও। বছর কয়েক আগে 'গ্যাংস্টার' ছবির অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার। কেন? ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দেন কঙ্গনা।  এর পরই দুজনের মধ্যে আইনি লড়াই শুরু হয়। বিবৃতিতে কঙ্গনা দাবি করেছিলেন যে জাভেদ আখতার তাঁকে সহ-অভিনেতা হৃতিক রোশনের কাছে ক্ষমা চাইতে বলেছেন। যে হৃত্বিক কিনা ২০১৬ সালে তাঁদের সম্পর্কের গুঞ্জনের বিষয়ে জনসাধারণের সামনে মুখ খোলার জন্য কঙ্গনার বিরুদ্ধে মামলা করেছিলেন। কঙ্গনার মন্তব্যের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ। তার পর থেকে দু’জনের মধ্যে আইনি লড়াই জারি ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার ছলেই এই প্রসঙ্গে এবার মুখ খুললেন জাভেদ আখতার। 

 

বর্ষীয়ান এই চিত্রনাট্যকার-গীতিকার বললেন, " হ্যাঁ, আইনি সমস্যা মিটে গিয়েছে। আমার বিরূদ্ধে যে কথা কঙ্গনা  প্রয়োগ করেছিলেন এবং তার সঙ্গে যা অভিযোগ এনেছিলেন সেসব ফিরিয়ে নিয়েছেন তিনি। কঙ্গনা কথা দিয়েছেন, আর এসব বলবেন না। আমার কাছে ক্ষমাও চেয়েছেন। আর আমি তো কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করে ওঁর থেকে কোনওদিন টাকাপয়সা চাইনি। চেয়েছিলাম যেন ও আমাকের কাছে ক্ষমা চায়। ব্যস! সেটাই তো পেয়ে গেলাম। " তাহলে এখন কেমন আছেন জাভেদ? আগের তুলনায় নিশ্চয়ই খানিক একটু নিশ্চিন্ত এবং ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি? 'শোলে'র অন্যতম গল্পকারের স্বভাবসিদ্ধ মজার ভঙ্গিতে জবাব, " না, খুব একটা ফুরফুরে মেজাজে নেই। দেখছি, এবার কার সঙ্গে পাঙ্গা নেওয়া যায়। অন্য কোনও চ্যালেঞ্জ নিয়ে নেব।" 


আইনি সমস্যা মিটিয়ে নেওয়ার পর জাভেদ আখতারের পাশে হাসি মুখে দাঁড়ানোর ছবি সমাজমাধ্যমে পোস্ট করে কঙ্গনা লিখেছিলেন, ‘আজ জাভেদজি এবং আমি মধ্যস্থতার মাধ্যমে আমাদের আইনি ঝামেলা (মানহানির মামলা) ও জটিলতার সমাধান করেছি। এই মধ্যস্থতায় জাভেদজি খুবই দয়ালু এবং সদয় হয়েছেন। শুধু তাই নয়, উনি আমার পরিচালনায় পরবর্তী ছবির জন্য গান লিখতেও রাজি হয়েছেন।’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া