শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মার্চ ২০২৫ ২২ : ০৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ায় পা রাখার আগে দীর্ঘদিন যশ রাজ ফ্লিমস-এর সংস্থার বাণিজ্যিক ও প্রচার বিভাগে কাজ করেছিলেন পরিণীতি চোপড়া। শোনা যায়, অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রচার দলের অন্যতম সমস্যা হিসাবেও নাকি দায়িত্ব সামলেছিলেন পরিণীতি। ফলে অভিনেত্রী হিসাবে যাত্রাশুরুর আগে ইন্ডাস্ট্রির অন্দরের পথঘাট তাঁর যেমন চেনা থাকবে, তেমনই প্রচারকৌশল সম্বন্ধেও তিনি ওয়াকিবহাল থাকবেন এই ভাবনা থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিনীতি জানিয়েছেন যে তিনি আজকের দিনে যে নবাগতরা বলিউডে পা রাখছেন অথবা চেষ্টা করছেন, তাঁদের মতো পাকাপোক্ত ছিলেন না তিনি। তিনি স্বীকার করেছেন যে তিনি ইন্ডাস্ট্রির কাজকর্ম পুরোপুরি বুঝতে পারেননি এবং তাঁর সেই জ্ঞান ও কৌশলের অভাব ছিল। 'কেশরী' অভিনেত্রীর মতে, বর্তমান সময়ে আগ্রহী অভিনেতা থেকে শুরু করে বলিউডের নবাগতরা কিন্তু সেই কৌশল ইতিমধ্যেই রপ্ত করে নিয়েছেন।
সেই সাক্ষাৎকারে পরিনীতি চোপড়া স্বীকার করলেন, সেই সময়ে তিনি এই ইন্ডাস্ট্রিতে পুরোপুরি একজন পেশাদার অভিনেত্রী হিসাবে প্রস্তুত ছিলেন না। বলেন, " দিন-রাত কাজ করব, অভিনয় নিয়েই পড়ে থাকব এমন মানুষ-ই তখন ছিলাম না আমি। সেই সব লোকদের চিনতাম না যাঁরা কাজের সুযোগ করে দেন, জানতাম না কীভাবে ছবিতে সুযোগ পাওয়া যায়...এসব কিছুই জানতাম না। এই পুরো খেলাটা আমি এখন জানি। শিখেছি। তখন কিন্তু আমি জানতাম না।" পরিণীতি আরও জানান, তিনি যা জানতেন তা ছিল শুধুমাত্র সেটে এসে অভিনয় করা। এও দাবি করেন, তিনি নাকি প্রচারের বিষয়েও সচেতন ছিলেন না।
নবাগতদের সম্পর্কে পরিনীতি চোপড়া বললেন, "আজকাল নবাগতরা অনেক বেশি প্রস্তুত। তারা জানে কাকে কখন ফোন করতে হবে, কাকে মেসেজ করতে হবে, কার পার্টিতে উপস্থিত হতে হবে, কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমি তো সেসব কিছুই করিনি তখন আর তাই হয়তো ইন্ডাস্ট্রিতে অনেক ব্যর্থতাও পেয়েছি! কারণ আমি জানতাম না কীভাবে এই খেলা খেলা হয়। আমি ছিলাম এমন শুদ্ধ মানুষ যে শুধুই অভিনেত্রী হওয়ার জন্য এসেছিল এই ইন্ডাস্ট্রিতে। তাই শুধু অভিনয় করে গিয়েছি এবং এইভাবেই এগিয়েছি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি