শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নজর কাড়লেন গ্লেন ফিলিপস, তিনশো ওডিআইয়ের মঞ্চে খালি হাতেই ফিরতে হল কোহলিকে

Kaushik Roy | ০২ মার্চ ২০২৫ ২১ : ৫২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মঞ্চ তৈরি ছিল। পাকিস্তান ম্যাচে শতরান করে ফিরে এসেছে ফর্ম। নিউজিল্যান্ড ম্যাচে একাধিক রেকর্ড গড়ার সুযোগ ছিল বিরাট কোহলির কাছে। রবিবার কিউইদের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৩০০তম ওডিআই খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। ভরা স্টেডিয়ামে এদিন উপস্থিত ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মাও। কিন্তু ঐতিহাসিক ম্যাচটা স্মরণীয় হয়ে রইল না কিং কোহলির কাছে। মাত্র ১১ রান করেই ফিরতে হল বিরাটকে। ম্যাট হেনরির বলে আউট হলেও উইকেটটা লেখা উচিত গ্লেন ফিলিপসের নামে। বর্তমান জেনারেশনে পয়েন্টে দাঁড়িয়ে বারবার জন্টি রোডসকে মনে করিয়ে দিয়েছেন গ্লেন ফিলিপস। এদিন যেভাবে শরীরটাকে ডানদিকে ছুঁড়ে দিয়ে ক্যাচ নিলেন তা ভাবতে পারেননি কোহলিও।

 

তিনিও খানিকক্ষণ ব্যাট হাতে দাঁড়িয়ে রইলেন ক্রিজে। তারপর ধীরে ধীরে হাঁটা দিলেন প্যাভিলিয়নের দিকে। ক্যামেরায় তখন স্ত্রী অনুষ্কার মুখ। তিনিও হতবাক হয়ে তাকিয়ে রয়েছেন। এদিন ব্যাট করতে নামার পর থেকেই চালিয়ে খেলছিলেন বিরাট। ম্যাট হেনরির বলে রুম বানিয়ে সপাটে স্কোয়্যার কাট মেরেছিলেন। পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন ফিলিপস। বলটা তাঁর ডানদিকে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু অসামান্য ক্ষিপ্রতায় শরীরটাকে ডানদিকে ছুঁড়ে দিয়ে ক্যাচ নেন তিনি। ১১ রানের মাথায় ফিরে যেতে হয় কোহলিকে। উল্লেখ্য, টসে হেরে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

 

অর্থাৎ, প্রথমে বড় রান করে বোলারদের পরীক্ষা দিতে হবে এদিন। ভারতীয় দলে একটি পরবর্তন হয়েছে।  পেসার হর্ষিত রানার জায়গায় এদিন প্রথম একাদশে জায়গা পেয়েছেন বরুণ চক্রবর্তী। দুবাইয়ের পিচে স্পিনের কথা মাথায় রেখেই সম্ভবত দল নির্বাচন করেছেন রোহিত শর্মা। টসে গিয়ে রোহিত জানান, এদিন টসে জিতলেও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন তিনি। গত দু’ম্যাচে পরে ব্যাট করে জিতেছে ভারত। এদিন রান ডিফেন্ড করাই লক্ষ্য থাকবে সামিদের কাছে। গ্রুপ এ-থেকে দুই দল সেমিতে উঠে গেলেও প্রতিপক্ষ ঠিক হবে এদিনের ম্যাচের ফলাফলের ওপর। ভারত জিতলে তারা দুবাইতে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অন্যদিকে, রবিবার হেরে গেলে দুবাইতেই তারা শেষ চারের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া