শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০২ মার্চ ২০২৫ ১৯ : ৫৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রবিবার দুবাইতে নিজের কেরিয়ারের ৩০০তম ওডিআই ম্যাচ খেলতে নামছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। জানা গিয়েছে, বিরাটের কেরিয়ারের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে স্ত্রী অনুষ্কা শর্মা এবং দাদা বিকাশ কোহলি উপস্থিত থাকতে পারেন দুবাইতে। ভারতের হয়ে ৩০০ ওডিআই খেলার কীর্তি অর্জন করা সপ্তম ক্রিকেটার হতে চলেছেন বিরাট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্ম নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি।
অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকার সিরিজে খারাপ পারফরম্যান্সের পর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে কিছুটা ছন্দে ফিরলেও সমালোচকদের পুরোপুরি চুপ করাতে পারেননি তিনি। দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতেও ব্যর্থ হন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ২২(৩৮) রানের ইনিংসে ছন্দে দেখাচ্ছিল তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে দুর্দান্ত শতরান করে সমালোচকদের চুপ করিয়ে দেন তিনি। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার সময় মনে করিয়ে দেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নের সেই স্মরণীয় ইনিংসের কথা।
৫১তম ওডিআই সেঞ্চুরি করে দ্রুততম ১৪,০০০ রান করার কৃতিত্ব অর্জন করেন তিনি। এখনও পর্যন্ত ২৯৯ ওডিআই ম্যাচে ১৪,০৮৫ রান করেছেন বিরাট। ব্যাটিং গড় ৫৮.২০ এবং স্ট্রাইক রেট ৯৩.৪১। ৫১টি শতরান ও ৭৩টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে, সর্বোচ্চ স্কোর ১৯৩। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বিরাটের কেরিয়ারে এক ঐতিহাসিক দিন। এই ম্যাচে স্ত্রী অনুষ্কা ও দাদা বিকাশের উপস্থিতিতে আর কী রেকর্ড গড়েন বিরাট সকলের নজর সেদিকেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি