শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ঘরের মাঠে গো-হারা, রেগে কাঁই হয়ে যাওয়া সমর্থকদের জন্য শেষে এই কাণ্ড করে বসল পিসিবি!

Kaushik Roy | ০১ মার্চ ২০২৫ ০৪ : ০০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। পরপর দু’ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। তার ওপর বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ। আইসিসি টুর্নামেন্টের হেভিওয়েট ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়েছেন সমর্থকরা। ভক্তদের রোষ থেকে বাঁচতে এবার নয়া ঘোষণা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। শনিবার পিসিবি জানিয়েছে, রাওয়ালপিণ্ডিতে দুটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে দর্শকদের।

 

গত ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে। টসের আগেই ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেছিলেন আম্পায়াররা। যে কারণে একটি বলও খেলা সম্ভব হয়নি। পিসিবির নিয়ম অনুযায়ী, যদি কোনও ম্যাচ টসের আগেই বাতিল হয়, তবে দর্শকরা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সব ধরনের সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। তবে, হসপিটালিটি টিকিট (বক্স ও পিসিবি গ্যালারি) কেনা দর্শকরা টিকিটের অর্থ ফেরত পাবেন না।

 

জানানো হয়েছে, যারা টিকিটের অর্থ ফেরত পেতে চান, তারা ১০ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত নির্দিষ্ট কিছু আউটলেটে গিয়ে খোঁজ করতে পারবেন। তবে অর্থ ফেরত পেতে হলে দর্শকদের আসল টিকিট একদম অক্ষত অবস্থায় প্রমাণ হিসেবে দেখাতে হবে। কাউকে দিয়ে পাঠালেও হবে না বলে জানা গিয়েছে। যিনি টিকিট কিনেছেন তাঁকে ব্যক্তিগত ভাবে গিয়ে টিকিটের টাকা ফেরত নিয়ে আসতে হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া