শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০১ মার্চ ২০২৫ ০২ : ৫৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জিতে যাওয়ায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে। প্রতিযোগিতার শেষ দল হিসেবে বিদায় নিল আফগানরা। হাসমতুল্লাহ শাহিদি নেতৃত্বাধীন আফগানিস্তান শুরুতে ভাল জায়গায় ছিল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছিল তারা। কিন্তু শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পয়েন্ট নষ্ট হয়। ফলে তাদের ভাগ্য নির্ভর করছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফলের ওপর। আফগানিস্তানকে সেমিফাইনালে পৌঁছাতে হলে দক্ষিণ আফ্রিকাকে ইংল্যান্ডের কাছে কমপক্ষে ২০৭ রানে হারতে হত প্রথমে ব্যাট করলে।
রান তাড়া করার প্রসঙ্গে ইংল্যান্ডকে ৩০০+ রান তাড়া করতে হতো মাত্র ১১.১ ওভারের মধ্যে। কিন্তু এদিন ইংল্যান্ড মাত্র ১৭৯ রানে অলআউট হয়ে যায়। যে কারণে দক্ষিণ আফ্রিকা সহজেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাকা করল দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালে ভারতে একদিনের ক্রিকেটের বিশ্বকাপে যারা শেষ চারে উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নক আউট খেলতে যাবে তাদেরই। অর্থাৎ শেষ চারে উঠেছে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। তবে কাদের সঙ্গে কাদের খেলা পড়বে তা এখনও পরিষ্কার নয়।
গ্রুপ বি-তে এক নম্বরে রয়েছে প্রোটিয়ারা এবং দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। নক আউটের খেলা পুরোটাই নির্ভর করছে রবিবারের ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের ওপর। ভারত জিতলে রোহিত শর্মারা খেলবেন অজিদের বিরুদ্ধে। অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে রবিবার হেরে গেল সেমিফাইনালে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২০২৩ সালের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু আহমেদাবাদে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী হবে এখন সেদিকেই নজর সকলের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি