শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সুনীলদের হারিয়ে এএফসির আগে দলের মনোবল বাড়িয়ে রাখতে চান ব্রুজো

Sampurna Chakraborty | ০১ মার্চ ২০২৫ ০১ : ২৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু ম্যাচের আগে যখন অস্কার ব্রুজো সাংবাদিক সম্মেলন করেন, তখনও মোহনবাগান-মুম্বই সিটি ম্যাচ শুরু হয়নি। প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করার আশা আরও উজ্জ্বল ছিল। কিন্তু মুম্বইয়ে ম্যাচের শেষে কিছুটা হতাশই হবে লাল হলুদ শিবির। সুপার সিক্সের অঙ্কে থাকতে এদিন মোহনবাগানের জয় চেয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকরা। ম্যাচের শুরুটা দেখে আশাও জাগে। প্রথমার্ধের শেষে জোড়া গোলে এগিয়ে ছিল মোহনবাগান। কিন্তু নব্বই মিনিটের শেষে ম্যাচ ড্র। যার ফলে ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে উঠে এল মুম্বই। এখনও দুই ম্যাচ বাকি। তাঁদের প্লে অফের ছাড়পত্র পাওয়া অনেক সহজ। তবে ইস্টবেঙ্গলের আশা যে পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, তেমন নয়। সমসংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্টবেঙ্গল তাঁদের শেষ দুটো ম্যাচ জিততে পারলে, এবং নর্থ ইস্ট ও ওড়িশা বাকি ম্যাচে পয়েন্ট খোয়ালে সুপার সিক্সে চলে যাবে লাল হলুদ। তবে শুধুমাত্র সুপার সিক্সকে টার্গেট করে রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছেন না অস্কার ব্রুজো।‌

আইএসএলের ম্যাচের ৭২ ঘণ্টার মধ্যেই খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ। সেমিফাইনালে যাওয়ার হাতছানি লাল হলুদের সামনে। তাই সুপার সিক্সের আশা জিইয়ে রাখার পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চে নামার আগে মোটিভেশন বাড়িয়ে নিতে চান ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। অস্কার বলেন, 'দল ভাল খেলছে। চেন্নাই ম্যাচ বাদ দিলে আমরা মরশুমটা ভালভাবে শেষ করার চেষ্টা করছি। অনেক বেশি সুযোগ তৈরি হচ্ছে। রবিবার ভাল খেলতে পারলে, সেটা আমাদের বুধবারের ম্যাচে সাহায্য করবে। ভালভাবে মরশুম শেষ করতে চাই। আমাদের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এএফসিতে সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই। আমাদের মরশুমটা যথেষ্ট কঠিন ছিল। শেষটা ভাল হওয়া উচিত।' 

একেবারেই ছন্দে নেই দিমিত্রিয়স ডিয়ামানটাকোস।‌ কিন্তু গ্রিক স্ট্রাইকারের পাশেই দাঁড়ালেন অস্কার। এখনও তাঁর ছন্দে ফেরার অপেক্ষায়। তবে জানিয়ে দিলেন, গোল না পেলেও, তাঁর উপস্থিতির মূল্য আছে। অস্কার বলেন, 'গতবছর কেরলে ও সেরা স্ট্রাইকার ছিল। তারমানে এই মরশুমেও সেরা স্ট্রাইকারদের মধ্যে ও অন্যতম। ফুটবল এত তাড়াতাড়ি বদলায় না। আমাদের মোট চারটে ম্যাচ বাকি আছে। দিমিত্রির গোলের খিদে রয়েছে। ওর মধ্যে একটা প্যাশন আছে। সবসময় গোল করার চেষ্টা করে। তবে দিমির উপস্থিতি গুরুত্বপূর্ণ।' ডেভিডের ভূয়সী প্রশংসা করেন ইস্টবেঙ্গল কোচ। পরিবর্ত হিসেবে নেমে নিজের কাজ করছেন মিজো স্ট্রাইকার। তাঁর কি আরও বেশি ম্যাচ টাইম প্রাপ্য? অস্কার বলেন, 'ডেভিডের মরশুমটা ভাল গিয়েছে। প্রথম একাদশে হয়তো জায়গা পাচ্ছে না। তবে নেমেই নিজের দায়িত্ব পালন করছে। গোল করছে। দলকে মাঝমাঠে সাহায্য করছে। ওর আরও ম্যাচ টাইম পাওয়া উচিত কিনা জানি না। তবে মাঠে নামলে নিজের সেরাটা দেয়।' 

শেষ কয়েক সপ্তাহ কঠিন সূচি ছিল ইস্টবেঙ্গলের। ম্যাচের তারিখ বদলের আবেদন করেও লাভ হয়নি। এই নিয়ে কিছুটা অসন্তুষ্ট অস্কার। জানান, এত কম সময়ে রিকভারি সম্ভব নয়। তবে ভেতরের তাগিদ দিয়ে ক্লান্তিকে হারাতে চান ইস্টবেঙ্গল কোচ। চলতি মরশুমে চারটে ম্যাচ রয়েছে। দুটো আইএসএলের, দুটো এএফসি কাপের। চারটে ম্যাচকেই ফাইনাল হিসেবে নিতে চান ব্রুজো। জানিয়ে দিলেন, তাঁর কাছে দুটো টুর্নামেন্টের সমান গুরুত্ব। বেঙ্গালুরু ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না নন্দকুমারকে। ফিরতে পারেন বিষ্ণু।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া