বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘উনি তো আমারই ছাত্র...’, উদিত নারায়ণের চুম্বন বির্তকে মন্তব্য মিকার, কোন ইঙ্গিত দিলেন 'কন্ট্রোভার্সি কিং'?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০১ মার্চ ২০২৫ ০০ : ৩৭Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: গানের শো করতে গিয়ে এক তরুণীর ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কে জড়িয়েছেন উদিত নারায়ণ। তীব্র কটাক্ষ, সমালোচনার মুখে পড়েন গায়ক। গত ফেব্রুয়ারি মাসের গোড়া থেকে চুমু-কাণ্ডে চর্চার শিরোনামে ছিলেন তিনি। সমাজ মাধ্যমে বর্ষীয়ান শিল্পীর এহেন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেটপাড়ার একাংশ। এবার উদিত নারায়ণের চুম্বন বিতর্কের পালে হাওয়া দিলেন মিকা সিং। 

গানের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই চর্চিত মিকা। যার জন্য তিনি ‘কন্ট্রোভার্সি কিং’-এর তকমাও পেয়েছেন। যদিও এহেন আখ্যা নিয়ে তেমন কোনও মাথাব্যাথা নেই মিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশ জোর গলায় গায়ক বলেন, “বড় তারকাদের নামের সঙ্গে বিতর্ক জুড়েই থাকে। তাই ‘কন্ট্রোভার্সি কিং’ ট্যাগ নিয়ে আমি অত ভাবিনা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান থেকে আমির খানদের মতো অভিনেতাদের নিয়েও চর্চার অন্ত নেই। আর গায়কদের মধ্যে একমাত্র মিকা সিংয়েরই নাম শোনা যায়।” আর এই প্রসঙ্গে উদিত নারায়ণের চুম্বন কাণ্ড নিয়ে মুখ খোলেন মিকা।

২০০৬ সালে নিজের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত রাখি সাওয়ান্তকে জড়িয়ে ঠোঁটে ঠোঁট চেপে দেন মিকা! হাত-পা ছুঁড়ে প্রতিবাদ জানালেও মিকার চুমুর খপ্পর থেকে বাঁচতে পারেননি রাখি। চুমু শেষে মিকাকে হাসিমুখে দেখা গেলেও বিস্ফোরিত চোখে, নিজের মুখ চেপে দ্রুত ওই জায়গা ছেড়ে চলে যান রাখি। ক্যামেরাবন্দি সেই দৃশ্য সামনে আসতেই মিকার নামে ছিছিক্কার ওঠে দেশজুড়ে। গায়কের নামে পুলিশি অভিযোগ দায়েরও করেছিলেন রাখি। 

নিজের সেই ঘটনার রেশ টেনে উদিত নারায়ণ প্রসঙ্গে মিকা বলেন, “উনি তো আমারই ছাত্র। উদিত সাহাব কোথাও না কোথাও আমার পুরনো চুমু বিতর্ক মনে রেখেছেন। উদিতজি আপনাকে অনেক ভালোবাসা। দেখুন ওঁর মতো গায়কও আমাকে অনুসরণ করে। সকলে মিকা সিংয়ের মতো হতে চায়।”  এখানেই শেয নয়, তাঁর আরও সংযোজন, “উদিতজির হয়তো মনে হয়েছিল, মিকা এরকম করেছে, এবার আমিও এরকম কিছু একটা করব। আমার তো মনে হয়, সকলেই বিশেষ করে গায়করা মিকা সিংয়ের মতো হতে চান।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া