শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

When MS Dhoni abused CSK batting coach for giving too much input

খেলা | কে বলল ধোনি 'কুল'! মাহির রোষে চাকরি হারানোর ভয় পেয়েছিলেন অজি কোচও

KM | ০১ মার্চ ২০২৫ ২১ : ১৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: লোকে তাঁকে 'ক্যাপ্টেন কুল' বলে। কিন্তু তিনি সবসময়ে মোটেও 'কুল' নন। আইপিএলের আগে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি। 

২০১৮ সালের আইপিএলের কোয়ালিফায়ার-১-এ মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ দলে ছিলেন রশিদ খানের মতো স্পিনার। তাঁকে কীভাবে সামলানো যাবে, তা নিয়ে হাসি কিছু বার্তা পাঠিয়েছিলেন তাঁর দলের ক্রিকেটারদের। সেই তালিকায় ছিলেন মহেন্দ্র সিং ধোনিও। কিন্তু হাসির পরামর্শ মতো রশিদ খানকে সামলাতে গিয়ে নিজের উইকেট খোয়ান ধোনি। তার পরই ধোনি-বিস্ফোরণ। যার জেরে মাইকেল হাসি ভেবেছিলেন চেন্নাইয়ের চাকরি তাঁর গেল বোধহয়। 

সানরাইজার্স হায়দরাবাদ ১৪০ রান করে। সেই রান তাড়া করতে নেমে সিএসকে একসময়ে ২৪ রানে ৩ উইকেট হারায়। এদিকে ৩.৪ ওভার অতিক্রান্ত চেন্নাইয়ের ইনিংসের। 

রশিদ যখন বল করতে আসেন, তখন ধোনি খেলে ফেলেছেন ১৬টি বল। প্রথম বলে সিঙ্গল নেন ধোনি। তার পরে রশিদের গুগলিতেই ঠকে যান ধোনি। তাঁর স্টাম্প ভেঙে যায়। হাসির শেষ মুহূর্তের পরামর্শেই ধোনি বুঝতে পারেননি রশিদ খানের ডেলিভারি। তার পরের ঘটনা হাসি বলছেন, ''আমরা বিনা কারণে চার উইকেট হারিয়ে ফেলি। ফ্যাফ ডু প্লেসিস ও ধোনি ব্যাট করছিল। রশিদের প্রথম বলটায় সিঙ্গল নেয়। কিন্তু রশিদের গুগলিটা কভার ড্রাইভ মারতে গিয়েছিল ধোনি। স্পিনের বিরুদ্ধে গিয়ে মারতে গিয়ে বোল্ড হয়। আউট হয়ে ডাগ আউটে ফিরে আসে ধোনি। তার পরে সটান আমার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি আমার মতো করে ব্যাটিং করব।  তার পরেই আমার পাশের চেয়ারে বসে পড়ল। আমি তো ভাবলাম চেন্নাইয়ের চাকরিটা গেল বোধহয়।'' সে সব অবশ্য হয়নি। ম্যাচটা ৫ বল বাকি থাকতে চেন্নাই জিতে নেয় ২ উইকেটে। হাসি বলেন, ''ধোনি দুর্দান্ত। খেলার শেষে আমার কাছে এসে ধোনি বলে, তুমি যে তথ্য দিয়েছিলে, তা বেশ ভাল। তবে আমার একটু সময় দরকার। আরও কয়েকটা নেট সেশন দরকার।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া