বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কোন কারণে গোবিন্দার সঙ্গে থাকেন না সুনীতা? বিচ্ছেদ নিয়ে ফের বিস্ফোরক অভিনেতার স্ত্রী

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০১ মার্চ ২০২৫ ২০ : ৩৭Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি-অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। কিন্তু বেশ কিছুদিন হল তাঁরা নাকি এক ছাদের তলায় থাকেন না। এহেন আবহে বলিপাড়ায় ফিসফাস শুরু হয়েছে, বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা। আর এর পিছনে নাকি রয়েছে গোবিন্দার বিবাহ-বহির্ভূত সম্পর্ক। ৩০ বছর বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ‘হিরো নম্বর ওয়ান’। কিন্তু সত্যি কি গোবিন্দার দাম্পত্যে চিড় ধরেছে? এবার সেই নিয়েই মুখ খুললেন নায়কের স্ত্রী। 

বলিপাড়ায় বিয়ে ভাঙার ঘটনা নতুন কিছু নয়! কিন্তু গত কয়েক দিন গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের খবরে সরগরম মায়ানগরী। আসলে সমাজ মাধ্যমে প্রায়ই নজরে আসে, দীর্ঘ দাম্পত্যের পরও স্বামীকে সকলের সামনে গভীর আদরে ভরিয়ে দেন সুনীতা আহুজা! যা দেখে রীতিমতো অস্বস্তিতে ভোগেন তাঁদের দুই সাবালক ছেলেমেয়ে। কিন্তু তারপরও নাকি তারকা দম্পতির বিয়ে ভাঙছে! খবরটি ছড়িয়ে পড়তেই রীতিমতো বিস্ময় প্রকাশ করেন সকলে। যদিও গোবিন্দা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে সাম্প্রতিককালে সুনীতার বেশ কিছু বক্তব্য তাঁদের বিচ্ছেদের চর্চায় আরও ইন্ধন জুগিয়েছে। অবশেষে কেন গোবিন্দার সঙ্গে তিনি থাকেন না, সেই কারণ ফাঁস করলেন সুনীতা। 

অভিনেতার স্ত্রীর কথায়, ‘‘আমরা আলাদা থাকি কারণ গোবিন্দা যখন রাজনীতিতে যোগদান করলেন, তখন আমার মেয়ে বড় হচ্ছিল, এবং দলীয় কর্মীরা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। আমরা বাড়িতে শর্টস পরে থাকি। তাই ঘন ঘন বহিরাগতরা আসায় অস্বস্তি বোধ করতাম। সেকারণেই আলাদা অফিস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ শুধু তাই নয়, বেশ জোর গলায় সুনীতা জানান, “এই পৃথিবীতে যদি কেউ আমাকে এবং গোবিন্দাকে আলাদা করার সাহস করেন, তাহলে তাঁকে আমার মুখোমুখি হতে হবে।’’ আর সুনীতার এহেন বক্তব্যের প্রেক্ষিতে গোবিন্দার বিবাহ বিচ্ছেদের খবর যে এখনও পুরোটাই গুঞ্জনের পর্যায়ে, তা বলাই বাহুল্য!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া