শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Wasim Akram lashes out at Shaheen Afridi

খেলা | 'ওর হাতে কেবল দু'টি ডেলিভারি রয়েছে', যত দোষ তারকা পাক বোলারের, আক্রমের নিশানায় কে?

KM | ০১ মার্চ ২০২৫ ১৮ : ৫১Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদির দুটো দুর্দান্ত বল ভারতকে হারিয়ে দিয়েছিল। প্রথম বলটা রোহিত শর্মাকে। দ্বিতীয় বলটায় লোকেশ রাহুলের স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন তিনি। 

সেই শাহিন আফ্রিদিরই তুলোধনা করলেন প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম। জানিয়ে দিলেন, শাহিন আফ্রিদির হাতে কেবল দুটো বলই রয়েছে। আর কিছু নেই। 

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার মেনেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হার মানেন শাহিন আফ্রিদিরা। ভয়ঙ্কর হতে দেখা যায়নি বাঁ হাতি পেসারকে। 

শাহিন আফ্রিদির দারুণ সমালোচনা করে আক্রম বলেন, ''ওর হাতে কেবল দুটো ডেলিভারি। ধারাবাহিক ভাবে আউটসুইং কীভাবে করতে হয়, তা শেখেইনি। হয় ও ইয়র্কার  দেবে অথবা সোজা বল দেবে। পৃথিবীর সবাই ওর বোলিং সম্পর্কে জেনে গিয়েছে। ব্যাটাররাও ওকে কীভাবে মোকাবিলা করবে, তা জেনে গিয়েছে। ব্যাটসম্যানের থেকে বলটা কীভাবে বাইরে নিয়ে যেতে হয়, তা জানেই না শাহিন।'' 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ পাক বোলাররা। প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার মহম্মদ হাফিজ বলেন, ''অনেকের কাছেই ওরা দারুণ প্রতিভাবান। ওদের দারুণ দক্ষতা রয়েছে। কিন্তু ওই স্কিল বড় টুর্নামেন্ট জেতানোর পক্ষে যথেষ্ট নয়। ওরা নিজেদের প্রমাণ করতে পারেনি। এবার অন্যদের কথা ভাবতে হবে। ওদের সুযোগ দেওয়া হোক। মহম্মদ আলি, খুরম শেহজাদ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, মীর হামজা, আকিফ জাভেদের মতো প্রতিভাকে সুযোগ দিতে হবে। ওরা সুযোগের অপেক্ষায় রয়েছে। এদের খেলিয়ে এবার দেখা হোক। ওরাও পাকিস্তানি। ওদের কাছেও রয়েছে পাকিস্তানি পাসপোর্ট।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া