রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Bollywood: বাপ কা বেটা আব্রাম, বচ্চন পরিবারে বিচ্ছেদ অনিবার্য?

নিজস্ব সংবাদদাতা | ১৬ ডিসেম্বর ২০২৩ ১২ : ১৮Angana Ghosh
 সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের আনাচে-কানাচে খবর অফুরান। সব জানতে চোখ রাখুন এক নজরে।
 
বাপকা বেটা!
শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম সম্প্রতি পারফর্ম করেছে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে। সেই উপলক্ষে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে হাজির ছিলেন কিং খান। সঙ্গে ছিলেন সুহানা ও গৌরী খান। পারফর্ম করার সময় হঠাৎই নায়কোচিত ভঙ্গিতে দুহাত মেলে দাঁড়িয়ে পড়েন আব্রাম। সেই দেখে বাবার মুখে চওড়া হাসি। শুধু তাই নয়, পড়ুয়া আব্রামের মুখে শাহরুখের ছবির ডায়লগ শুনে হাততালি থামছিল না দর্শক আসনে। এই না হলে বাপকা বেটা!
বচ্চন পরিবারে বিচ্ছেদ অনিবার্য?
ঐশ্বর্য রায় থাকছেন না শ্বশুরবাড়িতে। বাড়ি ছেড়ে চলে গিয়েছেন তিনি। অধিকাংশ সময় তিনি কাটাচ্ছেন নিজের মা ও মেয়ের সঙ্গে। গুঞ্জন জোড়ালো, যে তিনি বচ্চন বাড়িতে একটি পৃথক অংশ দখল করে রয়েছেন। তাঁর শ্বশুর, অমিতাভ বচ্চন এবং শাশুড়ি জয়া বচ্চন থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও জল্পনায় জল ঢেলে মাঝেমধ্যেই সপরিবারে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন অভিষেক-পত্নী। সব মিলিয়ে বেশ রহস্য তৈরি হয়েছে রাইসুন্দরীকে ঘিরে।
 
সলমনের তোপ!
বিগ বসের ঘরে "উইকেন্ড কা বার" -এ সলমনের কড়া দাওয়াই। আর তাতেই চোখের জলে ভাসালেন এক প্রতিযোগী। ঠিক কী হয়েছিল? সপ্তাহান্তে প্রতিযোগী মুনাওয়ার ফারুকীকে তাঁর "গেম প্ল্যান" সম্পর্কে একটি রিয়েলিটি চেক দিয়েছিলেন "টাইগার ৩" অভিনেতা। এমনকি তাঁর আচরণ "বোরিং" বলে উল্লেখ করেছেন। অভিনেতার কথা অনুযায়ী ফারুকী ঠিক ভুল নির্বিশেষে কোনও পক্ষ নিতে পারেন না। নিজস্বতা নেই। তাই একা কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। ভাইজানের এই কথা শুনেই মন খারাপ কৌতুক অভিনেতার।
যেন ছোট্ট ঐশ্বর্য
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসের অনুষ্ঠানে চাঁদের হাট। সন্তানদের দুর্দান্ত পারফর্ম্যান্স দেখতে সেখানে হাজির বলিউড দম্পতিরা। তবে সবার নজর কেড়েছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যা। তাঁর নাটকে অভিনয় করার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ইন্টারনেটে এই মুহূর্তে ভাইরাল। নেটিজেনরা বলছেন অবিকল ছোট্ট ঐশ্বর্য যেন। পাশাপাশি সকলেই তাঁর অভিনয় এবং আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন।
অ্যানিম্যাল পক্ষ:
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যাকশন ফিল্ম "অ্যানিম্যাল" ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। চিত্রনাট্যের জন্য প্রথম থেকেই চর্চায় রয়েছে এই ছবি। গত ১৫ দিনে যা আনুমানিক ৪৮৪.৩৪ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওল এবং অনিল কাপুর। নজর কেড়েছেন তৃপ্তি দিমরি, শক্তি কাপুর এবং প্রেম চোপড়া। নেটপাড়ায় এই ছবির ভায়োলেন্স নিয়ে অনেক সমালোচনা হলেও বক্স অফিস কালেকশন বলছে এটি রণবীরের "অ্যানিম্যাল" পক্ষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া