বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০১ মার্চ ২০২৫ ১৬ : ২২Soma Majumder
নিজস্ব সংবাদদাতা: প্রসেনজিৎ-ঋতুপর্ণার পর এবার ফিরতে চলেছে প্রসেনজিৎ ও চিরঞ্জিত জুটি। ফের একসঙ্গে বড় পর্দায় দুই নায়ককে দেখবেন দর্শকেরা। চন্দ্রাশিস রায় পরিচালিত 'বিজয়নগরের হিরে' অর্থাৎ কাকাবাবু ফ্রাঞ্চাইজির নতুন ছবিতে দেখা যাবে টলিপাড়ার এই জনপ্রিয় জুটিকে।
২০০২ সালে ‘ইনক্লাব’ ছবিতে শেষবার প্রসেনজিৎ-চিরঞ্জিত জুটিকে দেখা গিয়েছিল। এরপর আর দুই নায়ককে একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। অবশেষে এসভিএফ প্রযোজিত 'বিজয়নগরের হিরে'র হাত ধরে ফিরতে চলেছে এই জুটি।
প্রায় তিন বছর পর ফের নতুন রহস্যের সমাধানে আসছেন 'কাকাবাবু'। 'বিজয়নগরের হিরে'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। কাকাবাবুর চরিত্রে অবশ্যই থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালকের পাশাপাশি এবারের ফ্রাঞ্চাইজিতে বদলে গেছে সন্তুও। সঙ্গে একাধিক চমক থাকতে চলেছে এই ছবিতে। যার মধ্যে অন্যতম চিরঞ্জিত চক্রবর্তী।
একসময় টলিউডে বহু সফল ছবি উপহার দিয়েছে প্রসেনজিৎ ও চিরঞ্জিত জুটি। মূলত পারিবারিক ছবিতেই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এত বছরে তাঁদের সম্পর্ক অটুট থাকলেও একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অবশেষে চিরঞ্জিত চক্রবর্তী নিজেই সুখবর দিলেন। এই ছবির মহরতেও হাজির ছিলেন না চিরঞ্জিত, সম্ভবত ইচ্ছে করেই প্রথমে প্রকাশ্যে আনা হয়নি তাঁর নাম। তবে এত বছর পর প্রসেনজিতের সঙ্গে ফের কাজ করা নিয়ে দারুণ খুশি চিরঞ্জিত। এই ছবিতে কোন চরিত্রে থাকছেন তিনি? এই মুহূর্তে ছবি নিয়ে এত কিছু বলা বারণ, তবে চিরঞ্জিতকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, সে কথা বলাই যায়!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি