শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০১ মার্চ ২০২৫ ১৫ : ৪৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। অজিদের বিরুদ্ধে জিততে পারলে রশিদ খানদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত শুক্রবারই। হেরে গেলে ছিটকে যেতে হত। খেলা হলে আফগানিস্তান হয়তো হেরেই যেত। রান তাড়া করতে নেমে ১২.৫ ওভারে ১০৯ রান করে ফেলেছিল অস্ট্রেলিয়া।
বৃষ্টিতে ম্যাচ ধুয়ে যাওয়ায় আফগানদের শেষ চারে ওঠার সম্ভাবনা এখনও টিকে রয়েছে। বাস্তবে ভীষণ কঠিন হলেও অঙ্কের হিসেবে শেষ চারে যাওয়ার একটা সম্ভাবনা এখনও রয়ে গিয়েছে রশিদ খানদের।
অস্ট্রেলিয়া চাপ পয়েন্ট পাওয়ায় সেমিফাইনালে পৌঁছেই গিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের পয়েন্ট সেখানে তিন। নেট রান রেটে প্রোটিয়ারা (২.১৪০) অনেক এগিয়ে আফগানদের (-০.৯৯০) থেকে।
আফগানিস্তান এখন তাকিয়ে রয়েছে ইংল্যান্ডের দিকে। ইংল্যান্ড অবশ্য আগেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। করাচিতে শনিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ইংরেজরা। বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে না গেলে ইংল্যান্ডকে জিততে হবে ২০৭ রানের ব্যবধানে।
এই ব্যবধানে জেতা কি আদৌ সম্ভব ইংল্যান্ডের পক্ষে? এই টুর্নামেন্টে ইংল্যান্ড নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। দু'ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ইংরেজরা কি প্রোটিয়া ব্রিগেডকে মাটি ধরাতে পারবে?
দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করলে তাদের শেষ চারে যাওয়া একপ্রকার নিশ্চিত হয়েই যাবে। প্রোটিয়া ব্রিগেড হতশ্রী রান তুললেও সেই রান ইংল্যান্ডকে অত্যন্ত দ্রুতগতিতে তাড়া করতে হবে।
ধরা যাক, দক্ষিণ আফ্রিকা যদি ৫০ রানে অল আউট হয়ে যায়, তাহলে ইংল্যান্ডকে সেই রান তাড়া করে জিততে হবে ৫.৪ ওভারে।
প্রোটিয়ারা ৭৫ রান করলে সেই রান তাড়া করে জিততে হবে ৭.৬ ওভারে। আবার ১০০ রান করলে ১০ ওভারে সেই রান তুলতে হবে। ১২৫ করলে ১১.৫ ওভারে।
ইংল্যান্ড যদি এই কঠিন সমীকরণ অতিক্রম করে ম্যাচ জিততে পারে, তবেই আফগানিস্তান শেষ চারে পৌঁছবে।
কেউ জানে না কী হবে! ক্রিকেটের কথা কি আগাম কেউ বলতে পারে! পরের ম্যাচের দিকে তাকিয়ে ছাড়া আফগানদের কাছে দ্বিতীয় কোনও রাস্তা খোলাই নেই। গোটা আফগানিস্তান চাইছে ইংল্যান্ড যেন বড় ব্যবধানে ম্যাচটা জেতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি