শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Assistant Coach of India Ryan ten Doeschate addressed wicketkeeping choice between KL Rahul and Rishabh Pant

খেলা | মাথাব্যথার কারণ হয়ে উঠছেন পন্থ, কিন্তু কেন? টিম ইন্ডিয়ার সহকারী কোচ ফাঁস করলেন আসল ঘটনা

KM | ০১ মার্চ ২০২৫ ১৪ : ২৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: লোকেশ রাহুল নিয়ম করে উইকেটের পিছনে দাঁড়াচ্ছেন। তাই ঋষভ পন্থের জায়গা হয়েছে ডাগ আউটে। পন্থের মতো একজন ম্যাচ উইনারকে বসিয়ে রাখার সিদ্ধান্ত যে কঠিন, সেটা বেশ বুঝতে পারছে ভারতের হেড কোচ থেকে শুরু করে সহকারী প্রশিক্ষকরাও। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। তার আগে টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টিন দুশখ্যাতে বলছেন, ''ঋষভ খেলছে না এটা একদিক থেকে দেখতে গেল কঠিন সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই পর্যায়ে এসে এটাই তো খেলাটার চরিত্র। খুব বেশি সুযোগ ও পায়নি। তবে ছয় বা সাত নম্বরে যথার্থ সুযোগ পাওয়া কঠিন।'' পন্থ ও লোকেশ রাহুলের মধ্যে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে মাথাব্যথা শুরু হয়ে গিয়েছে দলের থিঙ্ক  ট্যাঙ্কের। 

তবে যে টুকু সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল তাতে তিনি নিজের সেরাটা দিয়েছেন। দুশখ্যাতে বলছেন,  ''তৃতীয় ওয়ানডেতে লোকেশ রাহুল ভাল খেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে শেষের দিকে ওর ইনিংস ম্যাচের উপরে প্রভাব ফেলেছে।'' 

পন্থ ও লোকেশ রাহুল দু'জনেই সেরা  উইকেট কিপার। লোকেশ রাহুল এখন খেলছেন। কিন্তু কখন পন্থকে দরকার পড়বে কেউ জানেন না। প্রয়োজনের সময়ে যাতে পন্থ দুদ্দাড়িয়ে নিজের সেরাটা দিতে পারেন, সেই কারণে তৈরি রাখা হচ্ছে। দুশখ্যাতে বলছেন, ''ঋষভকে আমাদের তৈরি রাখতে হবে। কখন ওকে দরকার হবে, আমরা জানি না। তবে এই পর্যায়ের দু'জন উইকেট কিপার থাকা ভাল দলের পক্ষে।'' 

পন্থ বেঞ্চে বসে থাকায় চাপ বাড়ছে লোকেশ রাহুলের উপরেও। একটু ভুল করলে, নিজেকে প্রয়োগ এবং প্রমাণ করতে না পারলে, তাঁরও জায়গা চলে যাবে। পন্থ ঢুকে পড়বেন একাদশে। এই ভয় তাড়া করে বেড়ায় রাহুলকেও। তিনি বলছেন, '' সত্যি কথা বলতে কী, এই ভয়টা রয়েছে। মিথ্যা বলব না। পন্থ সত্যি সত্যিই অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। ও কী করতে পারে, তা দেখিয়ে দিয়েছে। দ্রুত ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে পন্থের। ফলে সব সময়ে একটা লড়াই রয়েছে। কাকে নামানো হবে, তা নিয়ে কোচ ও ক্যাপ্টেনের মধ্যেও দ্বিধা দ্বন্দ্ব থেকে যায়।''  পন্থ নিজে খেলছেন না। কিন্তু তাঁকে নিয়ে মাথাব্যথা হচ্ছে দলের অন্দরমহলেই। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া