শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০১ মার্চ ২০২৫ ১৪ : ২৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে খেলছে ভারত। তাই সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। বিশেষজ্ঞদের এহেন বক্তব্য শুনতে শুনতে ক্লান্ত সুনীল গাভাসকর। যে সব সমালোচক ভারতকে নিয়ে চর্চা করছেন তাঁদের একহাত নিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুসৃত হচ্ছে হাইব্রিড মডেল। ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দলগুলো বারংবার ভারতের এই সুবিধার কথাই বলে আসছে। এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলছেন, ''ওঁরা সবাই জ্ঞানী এবং অভিজ্ঞ। তোমাদের দল কেন হারছে সেদিকে নজর নেই কেন তোমাদের? আমি তোমাদের এই প্রশ্নই করছি স্যর। ক্রমাগত ভারতের কথা না ভেবে নিজেদের উঠোনের দিকে দেখছ না কেন? তোমাদের দলের ছেলেদের মানসিক অবস্থা এমনই যে ওরা ফলাফলের উপরে জোরই দিচ্ছে না।''
গাভাসকর আরও বলেন, ''সব সময়ে ওরা দেখছি হা হুতাশ করছে। ভারত এটা করছে, ভারত ওটা করছে। এবার অগ্রাহ্য করার সময় এসেছে। ওদের হা হুতাশ করতে দাও। আরও অনেক জিনিস রয়েছে সে দিকে মন দেওয়া দরকার।''
নাম না করে আথারটন-নাসের হুসেনের মতো ধারাভাষ্যকারদের কষাঘাত করে সানি বলছেন, ''ভারতীয় ক্রিকেট কোন জায়গায় রয়েছে, সেটা ওদের ধারণাতেই নেই। টেলিভিশনের সম্প্রচার স্বত্ব এবং মিডিয়া থেকে প্রাপ্ত অর্থের বড় ভূমিকা রয়েছে বিশ্ব বাজারে। ওদের বোঝা উচিত বিশ্বের ক্রিকেটে ভারতের যে অবদান তার উপরে নির্ভর করছে ওদের স্যালারি।''
বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করে ভারত। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকেও উড়িয়ে দেন টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রোহিত-কোহলিরা। রবিবারের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ সেই অর্থে নাম কা ওয়াস্তে হয়ে গিয়েছে। অবশ্য গ্রুপে প্রথম দুটি স্থানের নিরিখে বিচার করলে এই ম্যাচের গুরুত্ব রয়েছে। ভারতের এই দাপটের মধ্যে বিশেষজ্ঞদের হা হুতাশ সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে গাভাসকরের। তাই গর্জে উঠলেন সানি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি