শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নিউজিল্যান্ড ম্যাচে পাওয়া যাবে রোহিত-সামিকে? কী জানালেন রাহুল?

Sampurna Chakraborty | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ৫৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ড ম্যাচের আগে চিন্তামগ্ন ভারতীয় শিবির। শোনা গিয়েছিল, রবিবার গ্রুপের শেষ ম্যাচে নাও পাওয়া যেতে পারে রোহিত শর্মা, মহম্মদ সামিকে। পাকিস্তান ম্যাচে চোট পেয়ে দু'জনেই মাঠ ছেড়েছিলেন। কিন্তু শুক্রবার কেএল রাহুল জানিয়ে দিলেন, দলে ফিটনেসের কোনও সমস্যা নেই। গ্রুপ এ থেকে আগেই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলেছে ভারত এবং নিউজিল্যান্ড। এটা শুধুই নিয়মরক্ষার ম্যাচ। ২০২৩ বিশ্বকাপে ৫০ ওভারের ম্যাচে শেষবার মুখোমুখি হয় দুই দল। ওয়াংখেড়েতে কিউয়িদের ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে চলে যায় টিম ইন্ডিয়া। তারপর সাদা বলের ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়নি। রবিবার নিয়মরক্ষার ম্যাচ হলেও, জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে ভারতীয় দল। কেএল রাহুল দাবি করেন, দলে কোনও চোট-আঘাতের সমস্যা নেই। তিনি বলেন, 'ফিটনেসের দিক থেকে কোনও সমস্যা নেই। আমি যতদূর জানি, সবাই ফিট আছে। সবাই জিমে ছিল। ট্রেনিংয়েও সবাই হাজির ছিল।'

নিউজিল্যান্ড ম্যাচ এবং সেমিফাইনালের মধ্যে মাত্র একদিনের ব্যবধান। তাই নকআউট পর্বের আগে কয়েকজন সিনিয়র প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু ভারতের উইকেটকিপার ব্যাটার জানিয়ে দিলেন, তেমন কোনও সম্ভাবনা নেই। রাহুল বলেন, 'আমি লিডারশিপ গ্রুপের অঙ্গ নই। আমাকে এই সিদ্ধান্ত নিতে হয় না। যারা খেলার সুযোগ পায়নি তাঁদের খেলানোর একটা প্রবণতা থাকতে পারে। তবে আমি মনে করি না চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমন কিছু হতে পারে। কারণ গ্রুপের শেষ ম্যাচের সঙ্গে সেমিফাইনালের পার্থক্য মাত্র একদিন।' ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার সময় ভারতীয় দলের একনম্বর কিপার হন কেএল রাহুল। ২০২৩ বিশ্বকাপেও তিনিই দলের একনম্বর কিপার ছিলেন। রাহুল জানিয়ে দিলেন, দলে জায়গা পেতে পন্থের সঙ্গে তাঁর প্রতিযোগিতা রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, 'মিথ্যে বলব না, পন্থের সঙ্গে প্রতিযোগিতা আছে। ও খুবই প্রতিভাবান ক্রিকেটার। কী করতে পারে দেখিয়ে দিয়েছে। আগ্রাসী মনোভাব নিয়ে খেলে নিমেষে ম্যাচের রং বদলে দিতে পারে। তাই আমাকে বা পন্থকে খেলানো নিয়ে একটা দোটানায় থাকে কোচ এবং অধিনায়ক।' গ্রুপের সব ম্যাচ জিতে একনম্বর দল হিসেবেই শেষ চারে যেতে চান রাহুলরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া