শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কিউয়িদের বিরুদ্ধে শচীনের আরও একটি রেকর্ড ভাঙার হাতছানি কোহলির সামনে

Sampurna Chakraborty | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৫৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি বরাবরই বড় ম্যাচের প্লেয়ার। আরও একবার নিজের নামের প্রতি সুবিচার করেন তারকা ক্রিকেটার। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ফর্মে ফিরেছেন। সেদিনই একাধিক রেকর্ড ভাঙেন। তারমধ্যে ছিল শচীন তেন্ডুলকরের রেকর্ডও। এবার আরও একটি নজির গড়ার হাতছানি তাঁর সামনে। একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান সংগ্রাহকের মাইলস্টোন ছোঁয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে। তার জন্য প্রয়োজন ১০৫ রান। অর্থাৎ রবিবার আরও একটি শতরান করলেই নয়া রেকর্ড গড়বেন তারকা ক্রিকেটার। ভারতীয়দের মধ্যে এই তালিকায় একনম্বরে আছেন শচীন। তাঁর রান ১৭৫০। সার্বিকভাবে শীর্ষস্থান দখল করছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের সংগ্রহ ১৯৭১ রান। 

আরও একটি নজির গড়ার সুযোগ থাকছে সুপারস্টার ক্রিকেটারের সামনে। বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০০ রানের ক্লাবে প্রবেশ করতে পারেন কোহলি। সেটার জন্য তাঁর প্রয়োজন ৮৫ রান। এই তালিকায় বাকিরা হলেন শচীন তেন্ডুলকর, রিকি পন্টিং, জ্যাক কালিস এবং জো রুট। রিকি পন্টিং মনে করেন, একদিনের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে। পাকিস্তানের বিরুদ্ধে শতরান তাঁকে আইসিসি ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে নিয়ে এসেছে। ৫০ ওভারের ক্রিকেটে তৃতীয় প্লেয়ার হিসেবে ১৪,০০০ রান পেরিয়ে গিয়েছেন। ছাপিয়ে গিয়েছেন পন্টিংকে। দ্বিতীয় স্থানে থাকা কুমারা সাঙ্গাকারার থেকে মাত্র ১৪৯ রান দূরে। তবে শচীনের থেকে এখনও ৪৩৪১ রান পিছিয়ে। পন্টিং মনে করছেন, একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড করার একটা চেষ্টা করবেন কোহলি। তবে শচীনের থেকে অনেকটাই পিছিয়ে আধুনিক ক্রিকেটের সেরা প্লেয়ার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া