শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা এখনও বাকি, তার আগেই অধিনায়কত্ব ছাড়লেন তারকা ক্রিকেটার, কারণ কী

AD | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৩০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫১ রান করে হার। আফগানিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ৮ রানে হার। গ্রুপ পর্বে পর পর দু'টি ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। দলের খারাপ পারফরম্যান্সের কারণে অধিনায়ক জস বাটলারকে কাঠগড়ায় তুলেছে সমর্থকেরা। টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগেই অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন জস বাটলার। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। তাঁর অধিনায়কত্বে শেষ তিনটি আইসিসি টুর্নামেন্টে হতশ্রী পারফরম্যান্স ছিল ইংল্যান্ডের। 

সাংবাদিকদের বাটলার বলেন, ''সবাইকে জানাতে চাই, ইংল্যান্ড দলের অধিনায়কের পদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। এটি আমার এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত। আশা করছি নতুন কেউ এসে বাজ (ব্রেন্ডন ম্যককালাম)-এর সঙ্গে কাজ করে দলকে সঠিক দিশা দেখাবে।''

বাটলারকে তাঁর এই সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এটা বেশ স্পষ্ট ছিল যে, এই টুর্নামেন্টটি দলের জন্য এবং আমার অধিনায়কত্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্পষ্টতই, দু'টি পরাজয়, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া এবং আগের টুর্নামেন্টের চেয়েও হতাশাজনক প্রদর্শনের কারণে আমার মনে হয়েছে অধিনায়কত্বের শেষ দিকে পৌঁছে গিয়েছি।" তিনি আরও বলেন, "এটা লজ্জার। আমি এটা নিয়ে দুঃখিত...কিন্তু মনে হচ্ছিল যেন আমার এবং দলের পরিবর্তনের সময় এসেছে"।

২০২২ সালে টি২০ বিশ্বকাপ জয়ের পর থেকে ইংল্যান্ডের পারফরম্যান্স হতাশাজনক। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ থেকে বিদায়, ২০২৪ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হার এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায়। বুধবার আফগানিস্তানের কাছে আট রানে হারের পর বাটলার জানিয়েছিলেন, তিনি ইংল্যান্ডের এই দুর্দশার 'কারণ' না কি 'সমাধান', তা খুঁজে বার করতে চান এবং তাঁর ভবিষ্যতের নিয়ে সিদ্ধান্ত নিতে চান। এর পরেই শুক্রবার তিনি অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া