বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ১৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ৯/১১ হামলাই আমেরিকার মাটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা। ২০০১-এর ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালায় আল কায়দা। নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় ‘টুইনস টাওয়ার্স’। ইতিহাসের পাতায় সেই ঘটনা পরিচিত ‘৯/১১ হামলা’ নামে।সেই ঘটনার পর কেটে গিয়েছে দু'দশকেরও বেশি সময়। ২০১১-য় পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে খতম করে আমেরিকার নেভি সিল। আমেরিকারর ‘টুইনস টাওয়ার্স’ ধ্বংসের দিনে সেখানেই ছিলেন সুনীল শেঠি। এবং সেদিন তাঁকে হোটেল থেকে আটক করেছিল মার্কিন পুলিশ,হাতে পরিয়েছিল হাতকড়া!
সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন সুনীল। বলি-অভিনেতার কথায়, " সদ্য লস অ্যাঞ্জেলসে পৌঁছেছিলাম শুটিংয়ের ব্যাপারে। তারপরেই ওই ঘটনা। কামরা থেকে হোটেলের নীচে নামছি, এমন সময় খেয়াল হল চাবি ভুল করে ঘরের মধ্যেই ফেলে রেখে এসেছি। লিফটে আমার পাশে একজন মার্কিনি দাঁড়িয়েছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম যে তাঁর কাছে চাবি আছে কি না? কারণ আমি চাবি ভুল করে কামরাতেই ফেলে রেখে এসেছি। উনি করলেন কী...তখন কিছু না আমাকের আর না বলে ওখান থেকে চলে গেলেন। এরপর পুলিশে খবর দিলেন। ওখানকার পুলিশও দেরি না করে ঝটপট হাজির। রাস্তায় সবে পা রেখেছি, এমন সময় দেখি একাধিক পুলিশ আমার দিকে বন্দুক উঁচিয়ে তাক করে রেখেছেন! আর চিৎকার করে হাঁটু গেড়ে বসে, হাত মাথার উপর তোলার নির্দেশ দিচ্ছেন। অগত্যা কোনও উপায় না দেখে তাই করেছিলাম। তারপর এসে আমাকে হাতকড়া পরিয়ে দিলেন ওঁরা। কোনও কোথায় শুনছিলেন না। এম রিনরেজি বুঝতে ওঁদের অসুবিধে হচ্ছিল বলে হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করছিলাম গোটা বিষয়টা। তাতে ফল আরও বিপরীত হল। আরও সন্দেহ বাড়ল। এমন সময়, আমার শুটিং ইউনিটের বাকিরা ওখানে চলে এলেন, আমার হোটেলের ম্যানেজার ছিলেন একজন পাকিস্তানি...তিনিও চলে এসেছিলেন। ওঁরা পুলিশদের বোঝালেন আমি একজন ভারতীয় অভিনেতা। সেখানে গিয়েছি শুটিং করতে। তারপর ছাড়া পেয়েছিলাম। তবে পুলিশ যখন আমার সঙ্গে ঐসব করছিল...রাস্তার চারপাশের লোকজন যা ভয় পেয়েছিলেন, আতঙ্কিত সবাই... ওঁদের মুখচোখের অবস্থা দেখার মতো হয়েছিল।"
প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর দিনটিকে কালো দিন হিসাবেই মনে রেখেছেন আমেরিকার মানুষ। প্রতি বছর দিনটিতে হাজার হাজার সাধারণ মানুষ রাস্তায় নামেন। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল-মালা-মোমবাতি নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চত্বরে হাজির হন তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি