বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Priyanka Chopra s  mother threatened Dostana movie Director over daughter s  health

বিনোদন | ‘মেয়েকে পাঠাচ্ছি, কিছু হলে তোমার দায়িত্ব…’ কোন পরিচালককে নিয়ে আতঙ্কে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার-র মা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: খ্যাতির মধ্যগগনে থাকাকালীনও ছবির সেটে কম ধকল পোহাতে হয়নি প্রিয়াঙ্কা চোপড়াকে। তীব্র শরীর খারাপ শুনেও প্রিয়াঙ্কাকে শুটিংয়ের জন্য চাপ দেওয়া হতো! আর প্রযোজনা সংস্থাটি কার ছিল জানেন? করণ জোহরের। ছবির নাম? ‘দোস্তানা’। পরিচালকের নাম? তরুণ মনসুখানি।

 

 

প্রিয়ঙ্কার মা মধু চোপড়ার কথায়, “তখন দোস্তানা ছবির শুটিং চলছে। ছবির পরিচালক তরুণ তখন আজকের মতো ছিল না। ওকে সেই সময় অনেকেই ভয় পেত। স্বভাবতই ছিল এমন। একদিন প্রিয়াঙ্কার খুব জ্বর। মাথা তুলতে পারছে না। আমার থেকে চেয়ে ওষুধও খেল। সেদিনও শুটিংয়ে যেতে উদ্যত হলে আমি আটকেছিলাম। বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলে ও অনুরোধ করেছিল সেই কথাটা যেন তরুণ মনসুখানিকে আমি বলি। রাজি হয়ে যায়। এরপর, ফোন করলাম। সব শুনেটুনে ফোনের ও প্রান্ত থেকে তরুণ বলে উঠল, ‘বাঃ,দারুণ!’ আর তা শুনেই মেজাজ হারিয়েছিলাম আমি। সোজা বলে উঠেছিলাম, “শোনো, তরুণ, তুমি যদি  প্রিয়াঙ্কার মৃত্যু চাও, তাহলে আজ আমি ওকে তোমার ছবির সেটে পাঠাচ্ছি। কিন্তু ওর যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু দায় থাকবে তুমি। সেই দায় নিতে হবে তোমাকেই...যাই হোক, এরপর থেকে যেখানেই তরুণের সঙ্গে আমার দেখা হয় ও একগাল হেসে মজা করে বলে ওঠে, ‘তুমি যদি আমার মেয়ের মৃত্যু চাও....’ ইত্যাদি ইত্যাদি।”

 

 

তবে একবার তাঁর তারকা-মেয়েকে বেশ কড়া করে ধমক দিতেও পিছপা হননি মধু চোপড়া। ‘অ্যায়েতরাজ’ ছবিতে সোনিয়া কাপুরের চরিত্রে এমন ভাবে প্রবেশ করেছিলেন প্রিয়াঙ্কা যে বাড়িতেও মাঝেমধ্যে সেই রূপে দেখা যেত তাঁকে, অবিকল সেরকম হাবভাবে। প্রায়ই ‘অ্যায়েতরাজ’ ছবির চরিত্রের স্বরে কথা বলতেন। তেমনই অঙ্গভঙ্গি করতেন। আদব কায়দাতেও এনেছিলেন পরিবর্তন। এই দেখে বেজায় চটেছিলেন প্রিয়ঙ্কার মা। মেয়ের মধ্যে আকস্মিক এই পরিবর্তন দেখে মধু বলেছিলেন, “এই বাড়িতে ফিরতে হলে ওই চরিত্রটা বাইরে রেখে আসবে।” এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা বলেছিলেন খোদ প্রিয়ঙ্কা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া