শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ০১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপর্যয়ের পর সমালোচনার ঝড় বইছে। চতুর্দিক থেকে আক্রমণ করা হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। প্রথম দুই ম্যাচ হেরে ছিটকে যায় আয়োজক দেশ। বৃষ্টির জন্য বাতিল হয়ে যায় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। বাবর, রিজওয়ানদের তুলোধোনা করছে দেশের প্রাক্তন ক্রিকেটাররা। ফ্যানদের আক্রোশের মুখেও পড়তে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। এমন সময় চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে বোমা ফাটালেন পাকিস্তান দলেরই এক প্রাক্তনী। সরফরাজ নওয়াজ মনে করেন, পাকিস্তান দলে কোনও ভারসাম্য ছিল না। এখানেই থামেননি। আরও বড় অভিযোগ তোলেন। জানান, উচ্চপর্যায়ের সুপারিশে অনেক ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে।
একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সরফরাজ নওয়াজ বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ভারসাম্য ছিল না। কয়েকজনকে শুধুমাত্র উচ্চপর্যায়ের সুপারিশে নেওয়া হয়েছিল। দল ঘোষণার পর, আমি সাজিদ খান এবং নোমান আলির নাম প্রস্তাব করে পিসিবির চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন। এই দুই স্পিনার আগে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ভাল খেলেছে। তবে তাঁদের নেওয়া হয়নি।' ক্রিকেটে ভারত যে পাকিস্তানকে অনেক পেছনে ফেলে দিয়েছে, সেটা অকপটে মেনে নিলেন নওয়াজ। এমনকী, স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান ক্রিকেট শেষ হয়ে গিয়েছে। সেট আপে ঘনঘন বদলের জন্য পিসিবিকেও কাঠগড়ায় দাঁড় করান। সরফরাজ নওয়াজ বলেন, 'ক্রিকেটে ভারত যে পাকিস্তানকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। পাকিস্তান ক্রিকেট শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয় বোর্ড যেভাবে চালানো হচ্ছে, এটা একটা বড় কারণ। তাঁরা কেউই ক্রিকেটার নয়। সেই কারণেই তাঁরা জানে না কীভাবে এগোতে হবে। যারা আগে পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করেছে, তাঁদেরই আবার নেওয়া হয়েছে। তারমধ্যে পিসিবিতে একাধিক বদল। মাত্র দেড় বছরে তিনজন চেয়ারম্যান এবং চারজন অধিনায়ক বদলেছে। এরপর আর কী হতে পারে।' এমনিতেই পাকিস্তান ক্রিকেটের অবস্থা খারাপ। তারওপর এমন মারাত্মক অভিযোগ করে বসলেন প্রাক্তন পাক তারকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি