শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | পিএসএলের সূচি ঘোষণা করল পিসিবি, আইপিএলের সঙ্গে সংঘাত

Sampurna Chakraborty | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই আবার নতুন করে সংঘাতে দুই বোর্ড। শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১১ এপ্রিল থেকে শুরু হবে টুর্নামেন্ট। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালানডার্স। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ১৩টি ম্যাচ রাখা হয়েছে। তারমধ্যে রয়েছে দুটো এলিনেটর এবং ফাইনাল। ১৮ মে লাহোরে পিএসএলের ফাইনাল। পাকিস্তান সুপার লিগের সূচি আইপিএলের সঙ্গে ক্ল্যাশ করে যাচ্ছে। ২২ মার্চ থেকে ২৫ এপ্রিল চলবে আইপিএল। একই সময় পাকিস্তানে চলবে তাঁদের এই লিগ। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১১টি ম্যাচ হবে। যার মধ্যে রয়েছে একটি কোয়ালিফায়ার। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম এবং মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাঁচটি করে ম্যাচ হবে। মার্কি ইভেন্টে তিনটে ডবল হেডার থাকছে। তারমধ্যে দুটো সপ্তাহান্তে, একটি জাতীয় ছুটির দিনে। পেশোয়ার জালমি তাঁদের পাঁচটি ম্যাচ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে খেলবে। কুয়েত্তা গ্ল্যাডিয়েটরস তাঁদের ম্যাচগুলো গদ্দাফি স্টেডিয়ামে খেলবে। পিএসএলের সিইও সলমন নাসের দাবি করেন, এই লিগে পাকিস্তানের সেরা প্রতিভারা অংশ নেয়। করাচি, লাহোর, মুলতান এবং রাওয়ালপিন্ডি মিলিয়ে মোট ৩৪টি ম্যাচ হবে। আগামী বছর থেকে ছয় দলের সঙ্গে আরও দুটো দলকে যুক্ত করা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া