বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Alia Bhatt shuts down critics over Ranbir Kapoor s womanizer rumors

বিনোদন | নারী দেখলেই দুর্বল হন রণবীর, বলিপাড়ার এই জল্পনাকে একহাত নিলেন তারকা-পত্নী আলিয়া! কোন কায়দায়?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: রণবীর কাপুরের অভিনয় প্রতিভা নিয়ে প্রথম দিন থেকেই কোনও সন্দেহ নেই তাঁর তীব্র সমালোচকেরও। আত্মপ্রকাশের দিন থেকেই বলি-তারকার চোখ ধাঁধানো লুক হৃদয়ে কাঁপিয়েছে অগণিত অষ্টাদশীর। তবে রণবীরকে নিয়ে নেটপাড়ার ফিসফিসে অভিযোগও প্রচুর। কারও মতে, রণবীর নাকি বড্ড বেশি পুরুষতান্ত্রিক। আলিয়াকে নিজের মতো থাকতে দেন না। আবার কারও কারও মতে, রণবীর বড্ড মেয়ে সংসর্গ করেন! রণবীরের প্রাক্তন প্রেমিকার তালিকাটাও যে বড্ড লম্বা এবং সেই তালিয়াকি নাম রয়েছে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফের মতো তাবড় তাবড় বলি সুন্দরীদের নাম! তবে এবার সেইসব অভিযোগকে ফুৎকারে ওড়ালেন রণবীরের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এবং সরাসরি কোনও কথা না বলে যে কায়দায় তিনি নিজের এই বক্তব্য জানিয়েছেন, তা দেখে মুগ্ধ নেটপাড়ার বহু বাসিন্দা।  

 

সম্প্রতি,  নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘আর্কস’-এর প্রথম শো-রুম চালু করেছেন রণবীর। লক্ষণীয়, নিজের সংস্থার নামের মধ্যে কিন্তু স্ত্রী আলিয়া ও কন্যা রাহার নামের আদ্যাক্ষর রেখেছেন রণবীর। সে কথা উল্লেখ করে এক নেটিজেন পোস্ট করেছেন সমাজমাধ্যমে –“খুব মজা লাগে যখন দেখি হিংসুটে মানুষেরা রণবীরের সমন্ধে বলে যে ও মেয়েপাগল, বাজে মানুষ। আর সেই মানুষটাই নিজের সংস্থার নাম রাখেন স্ত্রী ও মেয়ের নামে। যদি বাজে মানুষের এই স্বভাব হয়, এই উদাহরণ এই হয়, আমি তো বলব বহু তথাকথিত ভাল মানুষের থেকে এরকম বাজে মানুষ হওয়া অনেক ভাল!”

 

এই পোস্ট নেটিজেনদের নজর টানার অন্যতম কারণ তাতে 'লাইক' দিয়েছেন খোদ আলিয়া ভাট। ‘গঙ্গুবাঈ’ সাধারণত রণবীর সম্পর্কিত কোনও বিতর্কে কোনও সরাসরি মন্তব্য করা থেকে বিরত-ই থাকেন। তবে এবারে তিনি যেভাবে করলেন এবং যে কায়দায় করলেন তা তারিফযোগ্য, মত নেটপাড়ার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া