শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এর ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কাপুর অভিনয় করলেও খলচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন বলিউড অভিনেতা ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর মাধ্যমে নিজের অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ধর্মেন্দ্র-পুত্র। ছবিতে তাঁর চরিত্র নিয়ে সমালোচনার ঝড় উঠলেও দারুণ প্রশংসিত হয়েছিল ববি দেওলের কাজ। ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবিতে তাঁর চরিত্র খুব একটা বেশি সময় না পেলেও সীমিত সময়েই পর্দায় নজর কেড়েছেন ধর্মেন্দ্র-পুত্র। সে অ্যাকশন সিকোয়েন্স হোক কিংবা আবেগপ্রবণ দৃশ্য। তবে সারা ছবি জুড়ে ববির মুখে শোনা যায়নি টুঁ শব্দ। কারণ তাঁর চরিত্রটাই যে ছিল মূক ও বধির।
তা কেন নিজের ছবির প্রধান খলচরিত্রকে মূক ও বধির হিসাবে দর্শকের সামনে পেশ করেছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। ‘অ্যানিম্যাল’ পরিচালকের কথায়, “বহু ছবিতেই দেখা যায় খলনায়ক ফোনে গালাগাল দেয় নায়ককে। পাল্টা জবাবে গরমাগরম সংলাপ ছুঁড়ে দেন নায়ক। এসব দৃশ্যে বস্তাপচা হয়ে গিয়েছে দেখতে দেখতে। তাই দর্শকের স্বাদবদল করতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তার উপর একজন পর্দার দুর্ধর্ষ খলনায়ক যদি মূক ও বধির হয়, স্বভাবতই তাকে ঘিরে আগ্রহ বাড়ে...”
এই তুমুল বিতর্কিত ছবি সম্পর্কে ববি বলেছিলেন, ‘‘সমাজে যা কিছু হয়, একজন ছবি নির্মাতা তা থেকেই প্রভাবিত হয়ে ছবি বানান। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। আমরা কেউ প্রচার করছি না। আমরা স্রেফ অভিনয় করছি। যদি মানুষ সেটা দেখে ‘রিলেট’ না করতে পারতেন, তা হলে ছবি এত হিট হত না।’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি