শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপর্যয়ের পর ওয়াসিম আক্রম সহ প্রাক্তন ক্রিকেটারদের আক্রমণ করেছিলেন যোগরাজ সিং। প্রশ্ন তোলেন, বর্তমান তারকাদের কেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না প্রাক্তন তারকারা। ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন প্রাক্তন ক্রিকেটার এবং যুবরাজ সিংয়ের বাবা। পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনা না করে, কেন তাঁরা সরাসরি কোচিংয়ে আসছেন না? প্রশ্ন তোলেন। অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও একই প্রশ্নের মুখে পড়তে হয় আক্রমকে। উত্তর দিতে দ্বিধা করেননি সুইংয়ের রাজা। ওয়াকার ইউনিসের উদাহরণ তুলে ধরেন। জানান, প্রাক্তন তারকাদের সঙ্গে সঠিক ব্যবহার করা হয় না। ওয়াসিম আক্রম বলেন, 'লোকে এখনও আমার সমালোচনা করে। বলে আমি শুধুই মুখে বাতেলা মারি, কাজের কাজ কিছু করি না। পাকিস্তানের কোচ হওয়ার কথা ভাবলেই, ওয়াকারের কথা মনে পড়ে। কোচের দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকবার ওকে বরখাস্ত করা হয়। আপনারা অসভ্যতা করেন। আমি সেটা মানতে পারব না।'
কয়েকদিন আগে যোগরাজ সিং বলেছিলেন, ওয়াসিম আক্রম, শোয়েব আখতাররা শোয়ে বসে পাকিস্তান দলের সমালোচনা করতে পছন্দ করেন। কিন্তু কোচিং ক্যাম্পে গিয়ে তাঁদের সাহায্য করতে চান না। এর উত্তরে প্রতিবাদ করেন আক্রম। জানান, বিনা পারিশ্রমিকে দলকে সাহায্য করতে রাজি আছেন তিনি। কিন্তু অপমান সহ্য করার ক্ষমতা নেই তাঁর। ৫৮ বছর বয়সে বাড়তি চাপ নিয়ে একেবারেই তৈরি নয় তিনি। আক্রম বলেন, 'আমি পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চাই। আমাকে পারিশ্রমিক দেওয়ার দরকার নেই। আমি বিনা পয়সায় কাজ করতে রাজি। কোনও শিবিরের আয়োজন করে, আমাকে সেখানে ডাকলে, অবশ্যই আমি যাব। বড় টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে বললে, তাতেও সমস্যা নেই। কিন্তু আমার বয়স ৫৮। এই বয়সে আমি কোনও অপমান সহ্য করব না। এত চাপ নিয়ে আমি জীবন কাটাতে পারব না।' যোগরাজ সিংয়ের প্রশ্নের যোগ্য জবাব দেন পাক কিংবদন্তি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি