শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৫Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ‘বিনোদিনী'কে নিয়ে যখন তরজা তুঙ্গে সৃজিত এবং রাম কমলের শিবিরে তখন সুদূর আমেরিকাতেও বাজিমাত করল ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’। সেরা পরিচালক, সেরা অভিনেত্রী এবং দর্শক পছন্দের সেরা চলচ্চিত্র - আমেরিকায় ফ্লোরিডার ট্যাম্পায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি বিভাগে সেরার পুরস্কার অর্জন করেছে এই ছবি।
এই প্রসঙ্গে রাম কমল মুখাপাধ্যায় বললেন, আরিয়ান বৈদ আমার বন্ধু। কাকভোরে ফ্লোরিডা থেকে ফোন করে আমাকে এই খবরটি দিয়েছিল। ওরকম সময় ওর থেকে ফোন পেয়ে খানিক অবাক-ই হয়েছিলাম। তারপর ফোন তোলামাত্র-ই চিৎকার করে এই খবরটা ও জানায়।" তিনি আরও বলেন, " কর্মকর্তারা জানিয়েছেন যে ফ্লোরিডার সাইট্রাস পার্কের এনসিজি প্রেক্ষাগৃহ দর্শকে পরিপূর্ণ ছিল। ভিড় এতটাই ছিল যে দর্শকরা আসনে তো বসেইছিলেন... কেউ কেউ আবার নিজেদের সঙ্গীদের সঙ্গে আসনও ভাগ করে নিয়েছিলেন। একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে এটি আমার জন্য বিরাট বড় জয়!"
সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রাম কমলের 'সেরা পরিচালক' হওয়ার পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরষ্কারও জিতেছেন রুক্মিণী মৈত্র, যা তাঁর তার প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। এছাড়াও, ছবিটিকে দর্শকদের পছন্দের সেরা চলচ্চিত্রের পুরষ্কার দেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমে এক আনুষ্ঠানিক বিবৃতিতে, রাম কমল মুখোপাধ্যায় এই সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, "সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার পাওয়া অত্যন্ত গর্বের। আন্তর্জাতিক মঞ্চে রুক্মিণী মৈত্রের কঠোর পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে তা কম আনন্দের নয়। আমি এই ছবির দুই প্রযোজক -প্রতীক এবং দেবের জন্যও যারপরনাই আনন্দিত, যাঁদের বিশ্বাস এবং বিনিয়োগ এই বিনোদিনী'র মতো এক চ্যালেঞ্জিং প্রজেক্টকে বাস্তবে রূপ দিয়েছে।"
প্রসঙ্গত, বারবণিতার পরিবেশ থেকে উঠে এসে অনেক ছোট বয়েসে বাংলা মঞ্চে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন নটী বিনোদিনী। ১২ বছরের স্বল্প অভিনয় জীবনের মধ্যে পেয়েছিলেন বিপুল সাফল্য। সেই বিনোদিনী দাসীর ব্যক্তিগত থেকে অভিনয় জীবনের নানান ঝলক দেখা গিয়েছে গোটা ছবি ঘিরে । নাট্যাচার্য গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা গিয়েছে রঙ্গবাবুর চরিত্রে। ব্যবসায়ী গুর্মুখ রায়ের চরিত্রে রয়েছেন মীর ও কুমার বাহাদুরের ভূমিকায় দেখা গিয়েছে ছোটপর্দার ওম সাহানি-কে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি