বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'এত সুপুরুষ ছিলেন, দেখলেই মন ভাল হয়ে যেত'-উত্তম মোহান্তির প্রয়াণে আর কী বললেন শোকাহত ঋতুপর্ণা সেনগুপ্ত?

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বিনোদন জগতে নক্ষত্রপতন। বৃহস্পতিবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। ফেব্রুয়ারি মাসের শুরুতেই তাঁর অসুস্থ হওয়ার খবর শোনা যায়। হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। কিন্তু, শেষ রক্ষা হল না। ১৯৭৭ সালে সিনেদুনিয়ায় পথচলা শুরু হয় তাঁর। কয়েক দশকের কেরিয়ারে ওড়িয়ার পাশাপাশি বাংলা ছবিতে নজর কাড়েন। এছাড়াও ৩০টি বাংলা ছবি করেছেন তিনি। তাঁর ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও শোকাহত অভিনেতার প্রয়াণে। 

 

 

আজকাল ডট ইনকে ঋতুপর্ণা বলেন, "ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির 'মহানায়ক' ছিলেন উত্তম মোহান্তি। আমার সৌভাগ্য হয়েছিল কেরিয়ারের শুরুতে ওঁর মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করার। এত সুপুরুষ ছিলেন, দেখলেই মন ভাল হয়ে যেত। আমার বাবার সঙ্গেও খুব ভাল সম্পর্ক ছিল। কলকাতায় এলে একসঙ্গে আড্ডা হত। যতবার ওড়িশা যেতাম, উত্তমদার খোঁজ করতাম। কিছুদিন আগেও অসুস্থতার খবর পেয়ে খোঁজ নিয়েছিলাম।"

 

 

অভিনেত্রী আরও বলেন, "উত্তমদা যে এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতে পারিনি। ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওঁর অবদান অনেক। উত্তমদার ছেলে বাবুসান ওঁর যোগ্য উত্তরসূরি। খুব প্রিয় মানুষ ছিলেন উত্তমদা। বিনোদন জগৎ সত্যিই আরও একজন 'মহানায়ক'কে হারালেন।" 

 


জানা যাচ্ছে, লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন অভিনেতা। প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সংকটজনক অবস্থায় তাঁকে এয়ারলিফটে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। অভিনেতার অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ঘোষণা করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া