শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ২৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরেই ভক্তদের কাছে আরও একবার সুযোগ এল ভারত পাকিস্তান মহারণ দেখার। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূত্রে খবর, ২০২৫ সালের এশিয়া কাপ আসন্ন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। যেখানে ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তান এবং ভারতের। এসিসি জানিয়েছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবারের এশিয়া কাপটি টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে। তবে এই টুর্নামেন্টের ১৭তম সংস্করণ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে।
ভারত থেকে সরে গিয়ে টুর্নামেন্ট আয়োজিত হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে। নিজেদের দলের কম্বিনেশন ঝালিয়ে নেওয়া থেকে শুরু করে বিশ্বকাপের আগে দল বাছাইয়ের মঞ্চ হতে পারে এই টুর্নামেন্ট। জানা যাচ্ছে, এই টুর্নামেন্টটি সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতেই। কিন্তু তাতে করে ফের বিতর্ক সৃষ্টি হতে পারে পাকিস্তানের খেলতে আসা নিয়ে। সে কারণে ভারতকে বাদ দিয়ে একটি নিরপেক্ষ ভেন্যু নির্ধারণের চিন্তাভাবনা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহিকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের আয়োজকের দায়িত্ব পালন করলেও ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে আইসিসিকে। ভারতের তরফে জানানো হয়, তারা পাকিস্তানে খেলতে যাবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও প্রথমে হাইব্রিড মডেলে খেলতে রাজি হয়নি। পরে তিন পক্ষের সমঝোতায় হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে।
আইসিসির তরফে জানানো হয়েছে, ২০২৪-২০২৭ সালের মধ্যে অনুষ্ঠিত আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তানের প্রত্যেকটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভারত পাকিস্তানে খেলতে যাবে না ঠিক তেমনই পাকিস্তান ক্রিকেট দলও ভারত সফর করবে না। জানা গিয়েছে, পাকিস্তানের মহিলা ক্রিকেট দল ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে আসবে না। তেমনই মহম্মদ রিজওয়ানরাও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফর করবেন না বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি