শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ০০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গতবছর যুবভারতীতে মুম্বইয়ের জার্সিতে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন। একবার লিগ শিল্ড হেরেছিলেন, অন্যবার চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এবার ভিন্ন মেরুতে অপুইয়া। এবার সবুজ মেরুন জার্সিতে ডবলের সুযোগ। চলতি বছর মুম্বই সিটি থেকে মোহনবাগানে সই করেছেন। প্রথম একাদশের গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি। রক্ষণের সামনে ডিফেন্সিভ স্ক্রিনের ভূমিকা পালন করেন। এবার বাগানের রক্ষণের প্রশংসা করা হচ্ছে। মুম্বই ম্যাচের আগে আপুইয়া মনে করিয়ে দিলেন, দলের ক্লিনশিট রাখার রেকর্ডে সমান অবদান রয়েছে তাঁরও। নিজের সেরা ম্যাচ হিসেবেও শেষ ম্যাচকেই বেছে নিলেন। আপুইয়া বলেন, 'আমার কাছে শিল্ড জয়ের ম্যাচটাই এই মরশুমে সেরা। আমি ডিফেন্সেও সাহায্য করি। সবাই আমাদের রক্ষণের প্রশংসা করছে। আমিও তার অঙ্গ। আমি প্রচুর কাউন্টার অ্যাটাক থামিয়েছি। খুব একটা ভুলভ্রান্তিও করিনি। তাই রক্ষণের সাফল্যে আমারও অবদান রয়েছে।'
মুম্বই সিটির হয়েও লিগ শিল্ড জিতেছেন। এবার মোহনবাগানের হয়েও জিতলেন। কোনটা তাঁর কাছে বেশি স্পেশাল। কোনও রাখঢাক না করেই মুম্বইয়ের শিল্ড জয়কে বেছে নিলেন বাগানের ডিফেন্সিভ মিডিও। জানিয়ে দিলেন কারণ। আপুইয়া বলেন, 'সত্যি বলতে মুম্বইয়ের হয়ে লিগ শিল্ড জয় আমার কাছে এগিয়ে থাকবে। কারণ আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ওয়ানে খেলার সুযোগ পেয়েছিলাম। রোনাল্ডো, নেইমারের সঙ্গে একই টুর্নামেন্টে খেলার সুযোগ ছিল। তাই সেটা আমার কাছে আরও গুরুত্বপূর্ণ।' দু'বছর মুম্বইয়ে খেলেছেন। শনিবার আবার পুরোনো জায়গায়, পুরোনো দলের বিরুদ্ধে খেলতে হবে। কতটা উত্তেজিত? আপুইয়া বলেন, 'পুরোনো দলের বিরুদ্ধে খেলা সবসময় স্পেশাল। আমি ওখানে দু'বছর কাটিয়েছি। তাই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের সবসময় আমার কাছে আলাদা গুরুত্ব রয়েছে। আমি আজ প্লেয়ার হিসেবে যে জায়গায় আছি, তাতে ওদের অবদান রয়েছে। চলতি মরশুমে ওরা ছন্দে নেই। তবে আমরা হালকাভাবে নেব না। অন্যান্য দলের বিরুদ্ধে খেলার মনোভাব নিয়েই নামব। জেতার চেষ্টা করব।'
লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছে। পরের দুটো ম্যাচ শুধুই নিয়মরক্ষার। এই জায়গায় প্লেয়ার হিসেবে নিজেকে মোটিভেট করছেন কীভাবে? আপুইয়া বলেন, 'আমাদের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। চ্যাম্পিয়নশিপ এখনও বাকি আছে। আমরা মোমেন্টাম ধরে রাখতে চাই। আমরা হেরে গেলে মোটিভেশন কমে যেতে পারে। তাই জেতা গুরুত্বপূর্ণ। আমরা ইতিহাস তৈরি করেছি। এভাবেই চালিয়ে যেতে চাই। এটাই আমাদের প্রধান মোটিভেশন। প্লেয়ার হিসেবে আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই।' লিগ পর্ব শেষ হওয়ার পর জাতীয় শিবিরে যোগ দেবে ফুটবলাররা। তারপর ফিরে এসে আবার আইএসএলের প্লে অফ। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যে কঠিন, স্পষ্ট জানিয়ে দিলেন বাগানের তারকা ফুটবলার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি