শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘এটাই একমাত্র উপায়, যাতে করে ফের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত-পাকিস্তান’, কীসের কথা বললেন গাভাসকার?

Kaushik Roy | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ২৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে শুধুমাত্র আইসিসি ইভেন্টে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। দুই হেভিওয়েট দেশের দ্বিপাক্ষিক সিরিজ থেকে বঞ্চিত ক্রিকেটপ্রেমীরা। এমন কি কোনও উপায় আছে যাতে ফের সিরিজ খেলতে পারে দুই দেশ? ভারতের কিংবদন্তি ব্যাটৈর সুনীল গাভাসকারের মতে, ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করার একমাত্র উপায় হল ‘আলোচনা’। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গাভাসকার জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু হওয়া নির্ভর করছে সীমান্তে শান্তি ফিরে আসার ওপরেই।

 

তিনি স্পষ্ট জানান যে, সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বন্ধ না হলে দুই দেশের মধ্যে সিরিজ আয়োজন করা বরাবরই গৌণ বিষয় হয়ে থাকবে। তাঁর কথায়, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ কীভাবে সম্ভব? এটা খুবই সহজ। যদি সীমান্তে শান্তি থাকে, তাহলে উভয় সরকারই বলবে, ঠিক আছে, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটছে না যখন তবে অন্তত আলোচনা শুরু করা যাক’। তিনি আরও বলেন, ‘নিঃসন্দেহে কিছু ব্যাক-চ্যানেল সংযোগ চালু থাকবে। তবে মাঠে এবং মাঠের বাইরের পরিস্থিতি দেখতে হবে। কারণ আমরা প্রায়ই অনুপ্রবেশের খবর শুনতে পাই।

 

এই পরিস্থিতি চলতে থাকলে, আলোচনা শুরু করাও উচিত নয়’।  প্রসঙ্গত, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। হাই-ভোল্টেজ ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ছ’উইকেটে মহম্মদ রিজওয়ানের পাকিস্তানকে পরাজিত করেছে। শতরান করেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। একদিকে ভারত সেমিফাইনালে পৌঁছালেও ঘরের মাঠে আয়োজিত টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া