শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ১৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রবিবার ঘরের মাঠে লিগ শিল্ড জয়ের ইতিহাস সৃষ্টি করেছে মোহনবাগান। দু'ম্যাচ বাকি থাকতেই ৫২ পয়েন্টে পৌঁছে গিয়েছে হোসে মোলিনার দল। প্লে অফের আগে বাকি দুটো ম্যাচ। শনিবার প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। খেলা বিপক্ষের ডেরায়। গত আইএসএলে এই মুম্বইকে হারিয়েই লিগ শিল্ড জিতেছিল আন্তনিয় হাবাসের বাগান। কিন্তু চ্যাম্পিয়নশিপ ম্যাচে ঘরের মাঠে হেরে যায়। এবার অবশ্য দুই ম্যাচ বাকি থাকতেই লিগ শিল্ড জিতে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। প্লে অফের আগে প্রস্তুতির প্রচুর সময় রয়েছে। কিন্তু তার আগে লিগের শেষ দুটো ম্যাচে দলের মোটিভেশন কী? হোসে মোলিনা মনে করছেন, পরিস্থিতি একটু অন্যরকম হলেও কোনও সমস্যা হবে না। জয়ের অভ্যাস ধরে রাখতে চান বাগানের কোচ। মোলিনা বলেন, 'আমি জানি লিগ শিল্ড জেতার আগের ম্যাচের থেকে এবার পরিস্থিতি আলাদা। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এখন হেলাফেলা করার সময় নয়। পরের দুই ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে। এই দুটো জেতার পর সেমিফাইনালে ফোকাস করতে চাই।'
পরের দুটো ম্যাচ শুধুই নিয়মরক্ষার। মুম্বই এবং গোয়া ম্যাচে কি নিয়মিত খেলার সুযোগ না পাওয়া প্লেয়ারদের দেখা যাবে? মোলিনার কথা শুনে মনে হল, খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চান না তিনি। প্লে অফের আগে জয়ের ধারা অব্যাহত রেখে দলের আত্মবিশ্বাস ধরে রাখতে চান। মোলিনা বলেন, ' চোট-আঘাতের ঝুঁকি এড়িয়ে আমরা লিগের শেষ দুটো ম্যাচ জেতার চেষ্টা করব। আমরা জয়ের অভ্যাস ধরে রাখতে চাই। সেটার জন্য যা প্রয়োজন, তাই করব।' দল নিয়ে খুব একটা খোলসা করতে চাননি বাগান কোচ। তবে বেশ কয়েকটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে। সাহাল ছাড়া সবাইকেই পাওয়া যাবে। সরাসরি প্লে অফে মাঠে ফিরবেন তিনি। তার আগে কোনও ঝুঁকি নিতে চান না মোলিনা। বাকি সবাইকেই মুম্বই ম্যাচে পাওয়া যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি