শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: একসময়ে জাতীয় দলের হয়ে ঘাম ঝরিয়েছেন তাঁরা। কিন্তু এখন দুই তারকা পাক বোলারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন প্রাক্তন পাক স্পিনার মুস্তাক আহমেদ। ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসের বিরুদ্ধে কোর্টে যাওয়ার হুমকি দেন তিনি। দুই তারকা পাক ক্রিকেটারের বিরুদ্ধে ৩৫ কোটি টাকা মানহানির মামলা করবেন বলে জানান মুস্তাক। ওয়াকারের বিরুদ্ধে ২০ কোটি এবং আক্রমের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মামলা করবেন বলে জানান মুস্তাক।
মুস্তাক এখন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। তিনিই দুই তারকা পাক বোলারকে হুমকি দিয়ে বলেন, ''ঠিক আছে এবার তাহলে আদালতেই দেখা হবে। দ্রুত আমার আইনজীবী তোমাদের আইনি চিঠি পাঠাবে।''
একটি বেসরকারি চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত আলোচনার সময়ে অনুষ্ঠানের সঞ্চালক ফকরে আলম প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসকে সতর্ক করে দিয়ে বলেন, ''তোমরা কিন্তু সমস্যায় পড়তে চলেছো।''
মুস্তাক একটি ভিডিও পাঠিয়ে ওয়াসিম ও ওয়াকারের বিরুদ্ধে অভিযোগ আনেন। দুই প্রাক্তন পেসার নাকি লেগ স্পিনার মুস্তাককে উপহাস করেছেন। মুস্তাক আরও বলেন, ''ওয়াকার ইউনিসকে বলো লড়াই কেবল উচ্চতা দিয়ে জেতা যায় না। আমাকে উচ্চতা দিয়ে বিচার করলে ভুল হবে। আমি লড়তে জানি।''
মুস্তাক সরাসরি ওয়াসিম আক্রমের বিরুদ্ধে অভিযোগ আনেন, ''ওয়াসিম আক্রম আমাকে অনুশীলনে নিয়ে যেত আর আমাকে বাউন্সার দিত। আমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল। নইলে আমি পাকিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার হতে পারতাম।''
মুস্তাকের পাঠানো ভিডিও দেখার পরে ব্যঙ্গ করে ওয়াসিম আক্রম বলেন, ''তোমাকে নাইট ওয়াচম্যান হিসেবে কখনওই বিবেচনা করা হয়নি। যখনই তোমাকে পাঠানো হয়েছিল, তখনই তুমি ডাক দেখেছো। তোমার সঙ্গে আমার আদালতে দেখা হবে মুশি।''
ওয়াকার ইউনিস সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন মুস্তাকের কাছে। ওয়াকারকে বলতে শোনা গিয়েছে, ''ভাই মুশি, আমার ২০ কোটি টাকা নেই। তাই আমি ক্ষমা চাইছি।''
ওয়াকার আরও বলেন, ''আশা রাখব তুমি তোমার মন পরিষ্কার করবে আর আমাদের ক্ষমা করে দেবে। যদি না করো, তাহলে আমাদের অন্য পন্থা জানা আছে।''
মুস্তাকের হুমকিতেও ভয় পাননি ওয়াকার ও ওয়াসিম। তাঁদের কথা শুনে স্টুডিওয় উপস্থিত দর্শকরা হাসতে শুরু করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি