বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ব্যস্ত রুটিনেও নিজেকে ফিট রেখেছেন ৮০ পেরোনো অমিতাভ বচ্চন। বৃদ্ধ বয়সে অত্যধিক পরিশ্রম, ধকল আর শরীর নিতে পারে না। কিন্তু এই বয়সেও দিন-রাত জেগে কাজ করছেন অভিনেতা। জবাব হল কড়া ডায়েট, স্বল্প আহার এবং নিয়ম করে প্রতিদিন যোগ ব্যায়াম। চেহারায় এতটুকু ক্লান্তির ছাপ ধরা পড়ে না 'শাহেনশাহ'র। সব সময়েই যেন তরতাজা মনে হয় তাঁকে। অশীতিপর বৃদ্ধ বলতে যে ছবি চোখে ভেসে ওঠে তার থেকে প্রায় বিপরীত অমিতাভের অবয়ব। বয়সের তুলনায় এখনও প্রায় টান টান সুঠাম শরীর ধরে রাখতে পেরেছেন অমিতাভ। তবে এই যোগ ব্যায়াম কিন্তু বহু বছর ধরেই করছেন এই বর্ষীয়ান অভিনেতা। আটের দশকে অমিতাভের বিখ্যাত 'কুলি' ছবির সেই বিখ্যাত 'ব্রেকফাস্ট আসন' দৃশ্যের কথা মনে আছে নিশ্চয়ই? সেই সময়ে চল্লিশের কোঠায় ঘোরাফেরা করা অমিতাভ কীভাবে ত্রিকোণাসন, শীর্ষাসনের মতো কঠিন যোগব্যায়াম অনায়াসে করতে পেরেছিলেন?
কৌন বনেগা ক্রোড়পতি র একটি পর্বে এই দৃশ্যের নেপথ্যে থাকা রহস্য নিজেই ফাঁস করেছিলেন 'বিগ বি'। সামনে তখন বসে রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা। সেখানেই 'কুলি' ছবির এই দৃশ্যের কথা উঠতেই অমিতাভ জানান, তাঁর পক্ষে ঐসব দুরূহ আসন করা সম্ভব ছিল না তখনও। সেকথা পরিচালক মনমোহন দেশাইকে তিনি জানিয়েওছিলেন। এও জানিয়েছিলেন, কেন এসব দৃশ্য ছবিতে রাখা হচ্ছে তিনি নিজেই বুঝতে পারছেন না। তবে মনমোহন ধমক দিয়ে অমিতাভকে চুপ করিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই কঠিনযোগব্যায়ামগুলো শেষমেশ করলেন কী করে বিগ বি? অমিতাভের সহাস্যে জবাব ছিল -"আরে, পাগল নাকি? ওইসব যোগব্যায়াম অন্য একজন করেছিলেন। আমার পক্ষে থোড়াই এসব করা সম্ভব! অন্যের পা আমি গলায় পেঁচিয়ে রেখেছিলাম। পিছন থেকে সেই ব্যক্তি তাঁর দু’টি পা আমার ঘাড়-গলায় পেঁচিয়ে রেখেছিলেন। ক্যামেরাও কায়দা করে ধরা হয়েছিল। ওদিকে, আমি মুখেচোখে এমন অভিব্যক্তি ফুটিয়ে তুলেছিলাম যে কারও তা বোঝার উপায় ছিল না যে সেই দু'টি পা আমার নয়!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি