শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মোমেন্টাম ধরে রাখতে চান, ইস্টবেঙ্গলের মেসির চোখ এখনও আইএসএলে

Sampurna Chakraborty | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মরশুমে প্রথমবার জয়ের হ্যাটট্রিকে সুপার সিক্সের ক্ষীণ সম্ভাবনা আবার দেখা দিয়েছে। আশা জিইয়ে রাখতে শেষ দুটো ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকিদের রেজাল্টের দিকে। বিশেষ করে মুম্বই সিটি, জামশেদপুর এবং ওড়িশার দিকে। তবে পুরোপুরি ছিটকে যাওয়ার মতো অবস্থা থেকে আবার লড়াইয়ে ফিরেছে লাল হলুদ। এটা সম্ভব হয়েছে মেসি বাউলির জন্য। তিনি যোগ দেওয়ার পর থেকেই পারফরম্যান্স গ্রাফ ঊর্ধ্বমুখী। গোল পাচ্ছে ইস্টবেঙ্গল। যার ফলে এসেছে টানা তিন জয়। গোল করানোর পাশাপাশি স্কোরশিটে নিজের নামও তুললেন মেসি। তাঁর সংযোজনে সুবিধা হয়েছে ডিয়ামানটাকোসের। আবার নতুন করে সুপার সিক্সের স্বপ্ন ফিরে এসেছে শিবিরে। মাঝে এএফসিতে ফোকাস সরালেও ক্যামেরুনের স্ট্রাইকার জানিয়ে দেন, এখনই এএফসি নয়, আইএসএল তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। গোল পেয়ে খুবই খুশি। মেসি বলেন, 'আমি গোল পেয়ে খুবই খুশি। আমি অনেকবার গোল পাওয়ার মতো জায়গায় চলে গিয়েছিলাম। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। তবে শেষপর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সিতে গোল পেয়েছি। দারুণ অনুভূতি।' 

মেসি মনে করেন, এই জয় তাঁদের হার না মানা মনোভাবের ফল। প্রথমার্ধ গোলশূন্য ছিল। শেষলগ্নে হায়দরাবাদের আত্মঘাতী গোলে লকগেট খোলে। ব্যবধান বাড়ান মেসি। এই মোমেন্টাম ধরে রেখেই শেষ দুটো ম্যাচ জিততে চান ইস্টবেঙ্গলের নতুন নায়ক। মেসি বলেন, 'এই জয় ইস্টবেঙ্গলের লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছে। বিরতিতে কোচ অস্কার আমাদের গোলের জন্য আরও আক্রমনাত্মক হতে বলে। আমরা শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাই, এবং ম্যাচটা দু'গোলে জিতি। আমরা এই জয় সমস্ত সমর্থকদের উৎসর্গ করছি। যারা কঠিন সময় আমাদের পাশে ছিল। আমাদের এই মোমেন্টাম ধরে রেখে শেষ দুটো ম্যাচ জিততে হবে।' হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে আইএসএলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করে ইস্টবেঙ্গল। ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলে অষ্টম স্থানে অস্কারের দল। রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া