বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৩১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: এক সময়ের টলিপাড়ার সব থেকে জনপ্রিয় জুটি ছিলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা। তবে সেসব কথা আজ প্রায় অতীতের পর্যায়। দাম্পত্যে বড়সড় ফাটল ধরেছে তাঁদের। গত বছরেই শোনা গিয়েছিল আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত। এই মুহূর্তে দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে গুছিয়ে নিয়েছেন নিজের জীবন। গত বছরেই নিজের নামের থেকে সেনগুপ্ত পদবি মুছে ফেলার পর তার পরই নীলাঞ্জনা একটি পোস্টে লেখেন, ‘‘সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা সবচেয়ে অসম্মানজনক কাজ, যা কোনও মানুষ করতে পারে না। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না থাকো, তা হলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু করো।’’ শোনা গিয়েছিল, যিশু এবং নীলাঞ্জনা মাঝে তৃতীয় ব্যক্তির কথা। সেই অন্য নারী নাকি যিশুর আপ্ত সহায়ক শিনাল সুর্তি।
শিনালের সঙ্গে যিশুর সম্পর্ক নিয়ে নেটপাড়ার সন্দেহ জাগলেও আত্মপক্ষ সমর্থনের জন্য যিশু কিন্তু মুখ খোলেননি। তাতে সন্দেহ কমে গিয়ে তার জায়গায় এসেছিল বিস্ময়। টলিপাড়ার অন্দরে এও ফিসফাস ছিল, নীলাঞ্জনা নাকি যিশুকে শর্ত দিয়েছিল যে তাঁদের দাম্পত্য তখনই জোড়া লাগবে যখন শিনালের সঙ্গে সব সম্পর্ক তিনি চুকিয়ে পিছনে ফেলে আসে পারবেন। এও ঠিক, এরপর গত কয়েক মাস ধরে যিশুর কোনও প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন না শিনাল। তবে এদিন এল বড় চমক! 'ডান্স বাংলা ডান্স'-এর শুটিংয়ে এদিন হাজির হয়েছেন যিশু। সেটে দেখা গিয়েছে শিনালকেও! তাহলে কি যা রটেছিল তার মধ্যে লুকিয়ে ছিল সত্যতা? সত্যিই নিজের আপ্ত সহায়কের সঙ্গেই সম্পর্কে রয়েছেন যিশু?
প্রসঙ্গত, গত বছর অসুস্থ হয়ে পড়লেও এখন অনেক ভাল আছেন নীলাঞ্জনা। কান পাতলে আরও শোনা যাচ্ছে, কলকাতার বাড়ি ও প্রযোজনা সংস্থার স্বত্ব ইতিমধ্যেই নাকি নীলাঞ্জনার নামেই লিখে দিয়েছেন যিশু। যদিও এই বিষয়ে মুখ খোলেননি দু’জনের কেউই।
দুই মেয়েকে নিয়ে একা থাকার পাশাপাশি নিজের আলাদা প্রযোজনা সংস্থার কাজ জোরকদমে চালাচ্ছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। এইমুমুহূর্তে নিজের প্রযোজনা সংস্থার ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন প্রযোজক তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি