বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২২ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে ‘ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা’। ১ মার্চ পর্যন্ত ভারতীয় এবং ফরাসি ভাষা মিলিয়ে ৫০টিরও বেশি ছবি প্রদর্শিত হবে এই ছবির উৎসবে । এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিকে যেমন দেখানো হয়েছে অনসূয়া সেনগুপ্ত অভিনীত বহু আলোচিত ছবি 'দ্য শেমলেস', তেমন-ই শ্যাম বেনেগাল পরিচালিত ছবি 'মন্থন' । এবারে বহু চলচ্চিত্র উৎসবে ঘুরে এই উৎসবে প্রদর্শিত হল জনপ্রিয় পরিচালক গৌতম ঘোষের ‘রাহগীর - দ্য ওয়েফারার্স’ ছবিটি। ছবিটি সঙ্কটের সময়ে মানুষের সহানুভূতির একটি গল্প বলে। গল্পের মূলে থাকা তিনটি চরিত্র তাঁদের জীবিকার সন্ধানে এক যাত্রার মাধ্যমে একে অপরের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়, তাকে কেন্দ্র করেই আবর্তিত হয় এই ছবি। ছবিতে অভিনয় করেছেন আদিল হুসেন, তিলোত্তমা সোম, নীরজ কবি, ওমকারদাস মানিকপুরী।
সম্প্রতি, ‘রাহগীর’ দেখতে নন্দন প্রাঙ্গণে হাজির হয়েছিলেন জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহ। গৌতমের পড়ছিলানায় ‘পার’ ছবিতে অভিনয় করেছিলেন নাসির। সেটিও ছিল সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের গল্প। ‘পার’-এর সঙ্গে ‘রাহগীর’-এর তুলনা টেনে এই ছবির মধ্যে যে দর্শন ফুটে উঠেছে তার প্রশংসা করেন নাসির।
অন্যদিকে, এ ছবি প্রসঙ্গে গৌতম ঘোষ বললেন, “এ ছবি ভারতের দরিদ্র মানুষের গল্প যাঁরা প্রান্তিক অঞ্চলে বাস করেন এবং খুব কম চাহিদার মধ্যে নিজেদের বেঁধে রাখে। তাঁদের সবচেয়ে বড় উদ্বেগ হল দিনের প্রতিদিনের খাবার জোগাড় করা। এই ছবি সেই এই সত্যটিকে উদ্যাপন করে -যে বেঁচে থাকার জন্য প্রতিদিনের লড়াই সত্ত্বেও, মানবতার উপাদানগুলি এখনও এই মানুষদের মধ্যে বহাল তবিয়তে বেঁচে আছে।”
'রাহগীর' ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন অমিত আগরওয়াল। যিনি ‘এম এস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি’ বা কঙ্গনা রানাউত অভিনীত 'সিমরন' প্রযোজনা করেছিলেন। ‘ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা’-র উদ্বোধন পর্বে হাজির ছিলেন কলকাতায় ফ্রান্সের কনসাল জেনারেল দিদিয়ের তালপেঁ, অ্যালিয়াঁস ফ্রঁসে দ্যু বেঙ্গালে-র ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো, মুম্বইয়ের খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ, পরিচালক গৌতম ঘোষ, অনুভব সিনহা, তৃষাণ সরকার, অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিণী মৈত্র, ফরাসি চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা প্রীতিময় চক্রবর্তী-সহ আরও অনেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি