শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: লিগের শেষ বেলায় ইস্টবেঙ্গল এফসি জ্বলে ওঠায় সেরা ছয়ে পৌঁছনোর দৌড় বেশ জমে উঠেছে। এ নিয়ে কোনও সন্দেহ নেই। প্লে অফের শেষ দু'টি জায়গা দখলের জন্য লড়াই এখন মূলত চারটি দলের মধ্যে। এই লড়াইয়ে রয়েছে ইস্টবেঙ্গলও।
শেষ দু'টি কঠিন ম্যাচ লাল-হলুদের। একটি বেঙ্গালুরু ও অপরটি নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এই দুটো দলকে হারাতে পারলে ইস্টবেঙ্গলের প্লে অফে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে ঠিকই। তবে অস্কার ব্রুজোঁর দলকে তাকিয়ে থাকতে হবে অন্য ক্লাবের ম্যাচের ফলাফলের দিকে।
বুধবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-কে ২-০গোলে হারানোর পর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ আরও প্রত্যয়ী। তিনি জানিয়ে দেন, ''শেষ দু'ম্যাচে জেতার জন্য আপ্রাণ চেষ্টা করব আমরা।''
লাল-হলুদের স্প্যানিশ কোচ সাংবাদিক বৈঠকে বলেন, ''তিন সপ্তাহ আগেও অনেকে বলেছিলেন আমাদের সম্ভাবনা শূন্য। কিন্তু এখন দলের মধ্যে সবাই সেরা ছয়ে পৌঁছনোর স্বপ্ন দেখছে।''
এই প্রসঙ্গে অস্কার ব্রুজোঁ আরও বলেন, ''সপ্তাহ দুয়েক আগেও আমরা ১১ নম্বরে ছিলাম। তবে আমাদের পারফরম্যান্স ভাল কিছুর ইঙ্গিত দিয়েছিল। আমরা অবশ্যই সেরা ছয়ে উঠতে চাই। সেই কারণে অন্যান্য ম্যাচের ফলফলের উপরেও আমাদের নির্ভর করতে হবে। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব আমরা। তবুও আমরা প্লে অফে খেলার যোগ্যতা নাও পেতে পারি। কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করার জন্য আমরা গর্বিত হতে পারব।''
মরশুমে প্রথম গোল পেয়েছেন মেসি বাউলি। আরেকটি মনোজ মহম্মদের আত্মঘাতী গোল।
অস্কার বলেন, ''আজ আমাদের দলের খেলোয়াড়দের পারফরম্যান্স আমাকে অবাক করেছে। এই ম্যাচে ছন্দে ফিরে আসাটা কঠিন ছিল। বিশেষ করে প্রথমার্ধে। চার দিন আগেই ম্যাচ খেলেছি আমরা। তাই এ দিন তরতাজা ভাবটা ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে সমর্থকরা যে ভাবে আমাদের জন্য গলা ফাটিয়েছেন, তাতেই আমাদের ছেলেরা উজ্জীবিত হয়ে ওঠে এবং এর ফলে পার্থক্যটা বোঝা যায়। দ্বিতীয়ার্ধে কেবল ইস্টবেঙ্গলকেই দেখা গিয়েছে।''
দ্বিতীয়ার্ধে দুই ফরোয়ার্ড রিচার্ড সেলিস ও ডেভিড মাঠে আসার পর ম্যাচের ছবিটা ক্রমশ বদলাতে শুরু করে। অস্কার বলেন, ''ডেভিড যখন দ্বিতীয়ার্ধে নামার আগে গা ঘামাচ্ছিল, তখন দিমি মাঠের ভিতর থেকে ইঙ্গিত করে, সে ক্লান্ত। তাই দিমির জায়গাতেই ডেভিডকে নামাই। দ্বিতীয়ার্ধে নেমে ও আরও একবার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ও যখন মাঠে নামে, তখন ওকে বেশ ক্ষুধার্ত মনে হয়। ওর কোনও সমস্যা নেই। প্রায় প্রতি ম্যাচেই গোল করেছে ও। আমাদেরও উজ্জীবিত করে ডেভিড।''
ম্যাচের সেরা খেলোয়াড় মেসি বাউলির প্রশংসা করে অস্কার বলেন, ''আজ মেসিই ছিল আমাদের সবচেয়ে আক্রমণাত্মক খেলোয়াড়। দলের পারফরম্যান্সে যথেষ্ট গভীরতা এনে দেয় ও। আমাদের দলে ভাল ভাল খেলোয়াড় থাকলেও তারা কেউ পারফরম্যান্সে গভীরতা এনে দিতে পারেনি, যা মেসি পেরেছে। মেসির মতোই একজন ফুটবলার আমাদের দলে প্রয়োজন ছিল।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি