বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দা থেকে বড়পর্দা ছুঁয়ে ওটিটিতেও দিব্যি যাতায়াত করেন আরিয়ান ভৌমিক। স্টার জলসার ধারাবাহিক 'তিতলি'তে দর্শক শেষবার এই অভিনেতাকে ছোটপর্দায় দেখেছিলেন। এরপর ছোটপর্দায় কাজ না করলেও বড়পর্দায় থেকে ওটিটিতে দারুণ প্রশংসিত হয়েছেন আরিয়ান। গত বছর সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেবের পাশে দেখা গিয়েছিল তাঁকেও। এবার ফের একবার বড়পর্দায় হাজির হতে চলেছেন তিনি। থ্রিলার ঘরানার ছবিতে শুভঙ্কি ধরের সঙ্গে জুটি বাঁধছেন আরিয়ান ভৌমিক। ছবির নাম 'স্লেয়ার'। চলতি বছরে ‘অমিত সিনহা অ্যাম্পল ড্রিমস’- এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
ছবির পরতে পরতে থাকবে রহস্য। নারীকেন্দ্রিক এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপ্যন এম। 'স্লেয়ার' হল একটি নারীকেন্দ্রিক মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি যার কেন্দ্রে রয়েছেন একজন ডাক্তার। কিভাবে সেই ডাক্তারের জীবন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয়, তা নিয়েই এগোবে ‘স্লেয়ার’। প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শুভঙ্কি ধর। বাংলা ধারাবাহিকের অন্যতম পরিচিত এই অভিনেত্রী ‘স্লেয়ার’-এর হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন। আরিয়ান- শুভঙ্কি ছাড়াও ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য কে। পরিচালক দ্বৈপ্যন এম-এর কথায়, “এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ানকে নতুন জুটি হিসাবে দর্শক উপহার পাবে। ছবিতে বেশ কয়েকটি গান-ও রয়েছে। ছবিতে ঠাসা থাকবে থ্রিল-ও। আশা করছি, দর্শকের ভাল লাগবে স্লেয়ার।”
শুভঙ্কি বললেন, “এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবেন। থ্রিলার, খুন, রহস্য- এই সবকিছু নিয়ে স্লেয়ার। আরিয়ানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।”
অন্যদিকে, আরিয়ান ভৌমিককে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির কোনও ছবিতে 'সন্তু'-এর ভূমিকায় আর দেখা যাবে না। আগেই একথা নিজেই জানিয়েছিলেন আরিয়ান। সম্প্রতি, তাঁকে ছাড়াই শুরু হল ‘কাকাবাবু’ -এর নতুন অভিযান। প্রযোজনা সংস্থা এসভিএফ- এর তরফে নতুন 'কাকাবাবু' প্রোজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই ছবি তৈরি হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'বিজয়নগরের হিরে' উপন্যাস অবলম্বনে। এই ছবিতেও 'কাকাবাবু' হয়ে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি