শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার বৃষ্টির থাবা। বৃষ্টির জন্য নির্ধারিত সময় শুরু হল না পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসও পিছিয়ে যায়। বৃষ্টি থামলেও, আকাশ মেঘাচ্ছন্ন। মাঠকর্মীরা এখনও কাজ শুরু করেনি। কখন খেলা শুরু হবে সেই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। পিচ ভেজা রয়েছে। এখনও মাঠ কভারে ঢাকা। মাত্র দু'দিন আগেই একই স্টেডিয়ামে বৃষ্টির জন্য ভেস্তে যায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা শুরুই করা যায়নি। তারপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নেওয়া হয়। এদিনও ব্যতিক্রম নয়।
আগের দিন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের মাঠ সঠিকভাবে ঢাকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আইসিসির ধার্য অর্থ সঠিকভাবে ব্যয় হয়েছে কিনা সেই নিয়ে প্রশ্নও তোলেন মহম্মদ কাইফ। এদিনও মাঠ পুরো ঢাকা সম্ভব হয়নি। ফলে আউটফিল্ডে জল জমে গিয়েছে। আম্পায়াররা পিচ এবং মাঠে ড্যাম্প প্যাচ দেখতে পেয়েছে। পরিস্থিতি যা তাতে এই ম্যাচটাও ওয়াশআউট হয়ে যেতে পারে। প্রসঙ্গত, দু'দিন আগেই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। টস করাও সম্ভব হয়নি। একই দিকে এগোচ্ছে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের ভাগ্য। বৃষ্টি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সমালোচনার মুখে ফেলে দিয়েছে। আইসিসির এত বড় টুর্নামেন্টে পুরো মাঠ ঢাকার ব্যবস্থা কেন নেই সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার বরাদ্দ অর্থ সঠিক খাতে ব্যবহার হয়েছে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তান দলের হতশ্রী পারফরম্যান্সের পর এবার সমস্যায় তাঁদের ক্রিকেট বোর্ডও। ম্যাচ না হলে, গ্রুপে শেষ স্থানে শেষ করবে পাকিস্তান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি