শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Early exit of Pakistan from Champions Trophy reportedly stemmed from a power struggle between the captain and coach

খেলা | কোচ-অধিনায়কের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত! এই কারণেই কি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তান?

KM | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: হেড কোচ আকিব জাভেদ ও অধিনায়ক মহম্মদ রিজওয়ানের মধ্যে মনোমালিন্যের জেরেই কি পাকিস্তানের এই দুর্দশা চ্যাম্পিয়ন্স ট্রফিতে? 

সূত্রের খবর অনুযায়ী, কোচ ও অধিনায়কের মধ্যে ক্ষমতার লড়াইয়ের জন্যই পাকিস্তানের হতশ্রী অবস্থা। 

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রিজওয়ানের সঙ্গে আকিব জাভেদের আলোচনা ঠিকঠাক হত না। কোচ ও অধিনায়কের মধ্যে সমস্যার প্রধান কারণ হল, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খুশদিল শাহের অন্তর্ভুক্তি। ক্যাপ্টেন চেয়েছিলেন খুশদিল শাহকে। আকিব জাভেদ চেয়েছিলেন ফাহিম আশরাফকে। কিছু কিছু খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে নির্বাচক কমিটির সঙ্গে সহমত পোষণ করেননি রিজওয়ান। 

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পরে জল্পনা শুরু হয়ে গিয়েছে, টুর্নামেন্ট শেষ হলে আকিব জাভেদের চাকরি যাবে। কিন্তু পাকিস্তানের প্রাক্তন পেসার কিন্তু পাকিস্তানের হেড কোচের চেয়ার ছাড়তে রাজি নন। কিন্তু পিসিবি তাঁকে সরিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। 
 
বাবর আজমদের পারফরম্যান্সে চটে রয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। শোয়েব আখতারের মতো প্রাক্তন বোলার বাবর আজম ও রিজওয়ানকে দুষেছেন। পাকিস্তানের এই ভরাডুবির পরে আকিব জাভেদ বলেন, ''জীবনে অজুহাত দিলে চলে না। আমাদের দলকে চিরকাল আমরা সাপোর্ট করে গিয়েছি। প্রতিটি ম্যাচের আগে আমরা আশাবাদী থাকতাম। নিজেদের পারফরম্যান্স নিয়ে এমনতিই খেলোয়াড়রা হতাশাগ্রস্ত। দেশের ক্রিকেট সমর্থকদের কাছে আমাদের একটাই বার্তা, আমরা সবসময়ে নিজেদের সেরাটা দিয়ে এসেছি।'' 

নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হার মানে পাকিস্তান। দুবাইয়ে ভারতের বিরুদ্ধেও হার হজম করতে হয় রিজওয়ানদের। আকিব জাভেদের যুক্তি, ''ভাল রান তুলতে না পারলে এবং বোলারদের আক্রমণাত্মক বোলিং করতে হয়। কিছু কিছু  ক্ষেত্রে বড় ম্যাচের প্লেয়ারদের উপস্থিতি দরকার ছিল। সাইম আয়ুব ও ফকর জামানের অনুপস্থিতি পার্থক্য গড়ে দিয়েছে।'' 

একটা দল হারতে শুরু করলে প্রকাশ্যে আসে দুর্বলতা, সমস্যার কথা। বেরিয়ে পড়ে সাজঘরের কথা। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরে পাকিস্তানের  ড্রেসিং রুমের কথা বেরিয়ে আসছে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া