শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে যান বাবর, রিজওয়ানরা। চারিদিক থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ফ্যান, সবাই কটাক্ষ করছে। তারই মধ্যে শোনা গিয়েছিল, ব্যাটারদের জঘন্য পারফরম্যান্সের জন্য তাঁদের বকাবকি করেন অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ। বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টে জানানো হয়েছিল, ক্রিকেটারদের উদ্দেশে কড়া কথা ব্যবহার করেছেন তিনি। কিন্তু বাংলাদেশ ম্যাচের আগে এই অভিযোগ উড়িয়ে দেন আকিব জাভেদ। দাবি করেন, এমন সংস্কৃতিতে বিশ্বাস করেন না তিনি। আকিব জাভেদ বলেন, 'আমি প্লেয়ারদের একটুও বকা দিই না। কারণ আমাদের সংস্কৃতিতে, শিক্ষকদের বকে, মারা, কোচদের গালাগালি দেওয়াতে আমি বিশ্বাসী নই। আমি প্লেয়ারদের শ্রদ্ধা করি। তাঁদের সাহায্য করতে চাই। ওরা যা চায় সেইভাবে প্র্যাকটিস করানো যায়। আমি কাউকে কিছুই বলি না। এটা আমার স্বভাববিরুদ্ধ।'
জাভেদ মেনে নিলেন, পাকিস্তানের স্কোরিং রেট দলের জন্য বড় সমস্যা। তিনি জানান, কোনও নির্দিষ্ট টার্গেট নিয়ে মাঠে নামে না প্লেয়াররা। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী খেলে। এই প্রসঙ্গে আকিব জাভেদ বলেন, 'আমরা সবকিছু গুলিয়ে ফেলি। যেমন টি-২০ বিশ্বকাপে। ২২০ রান অনেক বড় টার্গেট। আমরা ১২০ রান তুলতেও পারছিলাম না। সার্বিকভাবে আমাদের উন্নতি করতে হবে। তার জন্য ধারাবাহিকতা প্রয়োজন। ক্রিকেট বোর্ডেও এটা দরকার। সব ক্ষেত্রেই দরকার। একটা দীর্ঘমেয়াদী পলিসি চাই। আমরা প্লেয়ারদের নিয়ে কথা বলি। ওদের বাকি দলের সঙ্গে তুলনা করি। তেমনই বোর্ডের তুলনাও করা উচিত। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে না চলতে পারল কখনও সাফল্য আসবে না।' বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ পাকিস্তানের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি