শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: উঠতি ভারতীয় ওপেনারকে চিনতেই পারেননি পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম। পরে যখন তিনি চিনতে পারেন, তখন বলেই ফেলেন, ''ওহ তুমি সেই প্লেয়ার যে ইংল্যান্ডকে মেরে মেরে দুম্বা বানিয়ে দিয়েছো।''
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই বুঝতে পেরেছেন কার বিষয়ে বলেছেন ওয়াসিম আক্রম। তিনি অভিষেক শর্মা। ভারতের উঠতি ক্রিকেটার। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের প্রশংসা হয়েছে ইতিমধ্যেই।
[আরও পড়ুন: ক্রিকেটারদের বকাবকি করার অভিযোগ উড়িয়ে দিলেন পাকিস্তানের অন্তর্বর্তী কোচ]
ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন সূর্যকুমার যাদব, তিলক বার্মাদের সঙ্গে দুবাইয়ে ছিলেন অভিষেক শর্মাও। ওয়াসিম আক্রমকে দেখে অভিষেক শর্মা এগিয়ে এসে নিজের পরিচয় দেন। প্রথমটায় চিনতে পারেননি আক্রম। সেই প্রসঙ্গে 'সুলতান অফ সুইং' বলছেন, ''দুবাইয়ে অভিষেকের সঙ্গে আমার দেখা হয়। আমি প্রথমটায় ওকে চিনতে পারিনি। বাচ্চা ছেলেটা আমার কাছে এসে বলল, আমি অভিষেক শর্মা। আমার মাথায় তখনই খেলে গেল। আমি বললাম, সেই অভিষেক শর্মা, যে ইংল্যান্ডকে মেরে মেরে দুম্বা বানিয়ে দিয়েছিল।''
Wasim Akram Appreciating Abhishek Sharma In Yesterday #INDvsPAK Encounter! pic.twitter.com/R0NkcF1sN7
— SunRisers OrangeArmy Official (@srhfansofficial) February 24, 2025
আক্রম ও অভিষেক শর্মার কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অনুজ ও অগ্রজ ক্রিকেটার কথাবার্তা বলছেন।
ভারতের তরুণ ব্যাটারকে আক্রম বলেন, ''ওয়েল ডান বেটা। দেখতে খুব সুন্দর। ওর ব্যাটিংয়ের কিছু ক্লিপ আমি দেখেছি। ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমি ওকে কেবল একটাই পরামর্শ দিয়েছি। আমি বলেছি, সবে শুরু। আমার মনে হয় তুমি দেশের হয়ে ১৫-২০ বছর খেলবে।''
[আরও পড়ুন: উপমহাদেশে আইসিসি টুর্নামেন্টে বারবার ব্যর্থ ইংরেজরা, বিরক্ত সে দেশের প্রাক্তন ক্রিকেটার]
৩৭ বলে সেঞ্চুরি হাঁকানো অভিষেক শর্মার সঙ্গে শাহিদ আফ্রিদির তুলনা করেন আক্রম। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুম বুম আফ্রিদি ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। সেটাই ছিল দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। আক্রম বলছেন, ''দারুণ প্রতিভা অভিষেক। আমার বিশ্বাস ও দারুণ ফিল্ডারও। ৩৭ বলে সেঞ্চুরি করেছে। প্রথমে শুনেছিলাম শাহিদ আফ্রিদির এই রেকর্ডের কথা। এবার শুনলাম অভিষেক শর্মার কথা।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি