বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৮Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: নাট্যপ্রেমীদের আকাঙিক্ষত সংসৃতি নাট্য উৎসব বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি থেকে একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে শুরু হচ্ছে। চার দিনের এই নাট্য উৎসব চলবে ২ মার্চ পর্যন্ত। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছটায় ‘শের আফগান’,২৮ ফেব্রুয়ারি শুক্রবার, সন্ধে সাড়ে ছটায় ‘আন্তিগোনে’, ১ মার্চ শনিবার, দুপুর তিনটেয় ‘কোথাকার চরিত্র কোথায় রেখেছো’, ১ মার্চ শনিবার, সন্ধে সাড়ে ছটায় ‘ব্রেন’, ২ মার্চ রবিবার দুপুর তিনটেয় ‘খোক্কস’ এবং ২ মার্চ রবিবার সন্ধে সাড়ে ছটায় ‘হয়বদন’।
নয়ের দশকে শুরু হওয়া এই নাট্য উৎসব এবারে পা রাখল ৩২ বছরে। এবারের সংসৃতি নাট্য উৎসবের থিম ঠিক কী? কেন এবারের উৎসব বাকি বছরের তুলনায় অনেক বেশি ‘কঠিন’? আজকাল ডট ইন-কে জানালেন এই উৎসবের আয়োজক তথা বাংলা নাট্যজগতের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়।
বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল নাট্যকারকে –“সংসৃতি দলের পথ চলা শুরু ১৯৯৩ থেকে। দলের জন্মদিন ২৮ ফেব্রুয়ারি। সেই উপলক্ষে আমরা প্রতি বছর-ই একটা নাট্য উৎসবের আয়োজন করি। এই নাট্য উৎসবে নাটকের পাশাপাশি একাধিক সম্মেলনের আয়োজন করা হয়। প্রতি বছর-ই আমাদের এই নাট্য উৎসবের একটা থিম থাকে। এবারের থিম নারীদের বিপ্লব। সারা পৃথিবীতে যত নারীদের বিপ্লব হয়েছে, তা নিয়েই। এটা আবার পুরোপুরি নারীবাদী...এরকম নয় কিন্তু বিষয়টা। বরং বলা ভাল, নারীশক্তির ইতিহাস।”
খানিক থেমে ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটকের পরিচালক বলে উঠলেন, “এবারে আমাদের লড়াইটা আরও বেশি। অনেকটাই বেশি। কেন্দ্রীয় সরকার আমাদের নাট্যদলের অনুদান কেড়ে নিয়েছে। কেন্দ্রের গুণকীর্তন করে নাটক মঞ্চস্থ করতে হবে, সেই ফরমান অগ্রাহ্য করার পাশাপাশি বিরোধিতা করার কারণেই এই কাণ্ডটি করেছে কেন্দ্রীয় সরকার। তার ফলে, সম্পূর্ণ মানুষের উপর নির্ভর করতে হচ্ছে। তাই এ বছর থেকে সংসৃতি একক সংগ্রামের ইতিহাস শুরু হল। অবশ্য তাতে আমাদের দাবানো যাবে না! কারণ দর্শক আমাদের বাঁচিয়ে রাখে। সেই দিক থেকে অনুদান না পেয়ে ভাল-ই হয়েছে আমাদের পক্ষে। কোনও নির্ভরশীলতা আর রইল না। আমাদের একটাই নির্ভরশীলতা রয়েছে আর তা হল দর্শকের উপর। আমার দৃঢ় বিশ্বাস, দর্শক সংসৃতিবিমুখ হবেন না।”
সংসৃতি নাট্যোৎসবের প্রথম দিনের নাটক শের আফগান। নামভূমিকায় রজতাভ দত্ত। সংসৃতি নাট্যোৎসব নিয়ে জনপ্রিয় এই অভিনেতার কথায়, “৩২ বছর পেরোল সংসৃতি। এত বছরে নাট্যকার হিসাবে দেবেশের যেমন বিবর্তন হয়েছে, সংসৃতির-ও হয়েছে। বিভিন্ন ধরনের, নানান ঘরানার নাটক নিয়ে যে কাজ করেছে এই দল তা আর বলার অপেক্ষা রাখে না। এই রকম নাট্যোৎসবের জন্য কিন্তু পুরনো নাটককে ফের একবার ফিরে দেখার সুযোগ পাওয়া যায়। সেটা কিন্তু কম চমৎকার ব্যাপার নয়। 'শের আফগান'-ই তো ১০ মাস পর মঞ্চস্থ হল... তাছাড়া, কোনও দলের এত দীর্ঘ বছর পথ চলাও কিন্তু কম চাট্টিখানি ব্যাপার নয়। কেন্দ্রীয় অনুদান নেই, নানান ভাঙাগড়ার আবহেও সংসৃতি কিন্তু নিজের জায়গা দিনের পর দিন আরও সুদৃঢ় করেছে। দেবেশকে অভিনন্দন, সংসৃতিকেও জানাই আমার আন্তরিক অভিনন্দন।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি