শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ওয়াসিম আক্রমকে নিয়ে জোরালো চর্চা।
সুলতান অফ সুইং ওয়াসিম আক্রমের সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে শানিরা আক্রমের। আর তার পরই গর্জে ওঠেন আক্রমের স্ত্রী।
'জেমস অফ ক্রিকেট' নামে একটি অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে ডাইভোর্সড ইলেভেন। অর্থাৎ বিচ্ছেদ হওয়া ক্রিকেটারদের ছবি এবং নাম দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ান, মহম্মদ আজহারউদ্দিন, বিনোদ কাম্বলি, রবি শাস্ত্রী, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, ওয়াসিম আক্রম, অনিল কুম্বলে, শেন ওয়ার্ন, জাভাগল শ্রীনাথ, মহম্মদ সামি ও যুজবেন্দ্র চহালের নাম।
যুজবেন্দ্র চহালের নামের পাশে লেখা 'ইমপ্যাক্ট প্লেয়ার'।
অনাবশ্যক ভাবে আক্রমের নাম দেওয়া হয়েছে এই তালিকায়। এই পোস্টটি দেখার পরে আর স্থির থাকতে পারেননি শানিরা আক্রম। প্রতিবাদ জানিয়েছেন তিনি। যে তথ্য দেওয়া হয়েছে তার সত্যতা নেই বলে জানান শানিরা আক্রম।
— Out Of Context Cricket (@GemsOfCricket) January 9, 2025
'জেমস অফ ক্রিকেট'-এর উদ্দেশে শানিরা আক্রম লেখেন, ''তোমরা সত্যিই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছো। আমি যেটা দেখছি তা হল, তোমরা সঠিক এবং বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন করছো না।''
শানিরা আক্রমের এহেন স্পষ্ট বক্তব্য ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। ভিত্তিহীন কিছু জল্পনাকে থামিয়ে দেওয়ার জন্য শানিরার প্রশংসা করেন সবাই।
২০১৩ সালে শানিরাকে বিয়ে করেন ওয়াসিম আক্রম। ১৯৯৫ সালে হুমা মুফতিকে বিয়ে করেছিলেন আক্রম। তাঁদের দুই ছেলে। ২০০৯ সালে হুমা মারা যান।
তার চার বছর পরে আক্রম নতুন করে প্রেমে পড়েন অস্ট্রেলিয়ার মেয়ে শানিরা থম্পসনের। ২০১৪ সালে আক্রম ও শানিরার সংসারে কন্য সন্তান আসে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্য দিচ্ছেন আক্রম। পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন তিনি। কেবল পাকিস্তান নয়, বাংলাদেশের ক্রিকেট নিয়েও কিন্তু সোচ্চার আক্রম। সেই 'সুলতান অফ সুইং'কে নিয়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ভুয়ো তথ্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি